ঢাকাই সিনেমার এক সময়ের পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে মুগ্ধ তার অনুরাগীরা।সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেই ছবিতে তাকে দেখা যায় জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরে। এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর।ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তার ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। তার ‘আদরের রাজকন্যা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।’এই চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে শেষ করেছেন আবেগঘন বার্তাটি।শাবনূরের ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানান নায়িকার ভক্তরাও।প্রসঙ্গত, ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথম পুত্র সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান। তবে তাদের দাম্পত্য কলহের কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
জীবননগরে বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে এক স্বর্ণ চোরাকারবারীসহ সাড়ে ৪৮ লাখ টাকা মূল্যের ৩ Read more

সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি
সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি

বিদেশ সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যয় নিয়ে ভারতে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিরোধী দল কংগ্রেসের কেরালা Read more

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত শিক্ষক আটক
লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত শিক্ষক আটক

লক্ষ্মীপুরে শিক্ষকের নির্যাতনে সানিম হোসেন (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করেছে লক্ষ্মীপুর সদর Read more

ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭
ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুইশো। এতে করে Read more

এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু
এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু

এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন। রিয়াদ-তেহরান সম্পর্কের বরফ গলার পথে, এ ঘটনাকে উষ্ণ Read more

প্রথম দিনে কত আয় করল শাকিবের প্রিন্স?
প্রথম দিনে কত আয় করল শাকিবের প্রিন্স?

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দর্শক উপস্থিতিতে এগিয়ে থাকলেও আয়ের হিসেবে কিছুটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন