আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর ভারতীয় দূতাবাস বন্ধ হয়ে গিয়েছিল। পরে তা টেকনিক্যাল মিশন হিসেবে চালাচ্ছিল ভারত। তবে এতকিছুর মাঝেও এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত। ভারতীয় গণমাধ্যম জানায়, কাবুলে দূতাবাসের প্রধান কূটনীতিকের ‘চার্জ দ্য অ্যাফেয়ার্সের’ মর্যাদা থাকবে। যেহেতু ভারত তালেবান শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তাই সেখানে রাষ্ট্রদূত নিয়োগ করা হবে না।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাবুলে দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘দূতাবাস চালুর এই পদক্ষেপ দুই দেশের পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে কাবুলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রতি ভারতের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।’উল্লেখ্য, ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখলের পর ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। কিন্তু এক বছর পর বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তার সুবিধার্থে একটি ছোট মিশন খোলা হয়। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের কাবুলে দূতাবাস রয়েছে, যদিও রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে। এর পরেই এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করা হচ্ছে।সূত্র : টাইমস অব ইন্ডিয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পি.আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে, ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে’ – ফয়জুল করীম
‘পি.আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে, ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে’ – ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, পি.আর. সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি Read more

গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি
গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি

দেশে গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে Read more

দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন
দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দেবীগঞ্জ উপজেলা Read more

নান্দাইলে কাঁঠালের বাম্পার ফলন
নান্দাইলে কাঁঠালের বাম্পার ফলন

ময়মনসিংহের নান্দাইলে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বেশি দাম পেয়ে খুশী চাষি। তাদের চোখে-মুখে তৃপ্তির হাঁসি। প্রতিটি Read more

স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম Read more

জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি
জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন