ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে গভীর রাত দুইটার দিকে ফলাফল ঘোষণা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সভাপতি পদে মো. শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পেয়েছেন ১৯৭ ভোট। এ পদে বাতিল হয় ১২০ ভোট।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম ১ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পেয়েছেন ৬১১ ভোট। অপর দুই প্রার্থী সাজ্জাদুল হক ভোট পেয়েছেন ৭টি এবং শফিকুল আলম রাজন ৩০ ভোট পেয়েছেন। এ পদে বাতিল হয়েছে ৩৩টি ভোট।কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটির মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। গতকাল রাতে ভোট গ্রহণের আগে শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।উল্লেখ্য, ২০১৬ সালে সর্বশেষ অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে ঐক্যমতের ভিত্তিতে মো. শরীফুল আলমকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল। ওই সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে দলটি আর কোনো সম্মেলন করতে পারেনি।এদিকে দীর্ঘদিন পর দলের কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। সম্মেলনের সফলতা কামনা করে এবং কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে রাস্তার উপরে বানানো হয়েছিল শত শত তোরণ। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় পুরো শহর।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমবার ইসরাইলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
সোমবার ইসরাইলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার ইসরাইল সফরে যাচ্ছেন। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব Read more

জানা গেল পাকিস্তানের ম্যাচ শুরুর সময়
জানা গেল পাকিস্তানের ম্যাচ শুরুর সময়

জল ঘোলার পর অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা Read more

দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া
দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া

আমি আশা করিনি ম্যাডাম (খালেদা জিয়া) এত দ্রুত চলে যাবেন দুনিয়া ছেড়ে। আমি আশা করিনি, তাকে আমি পাব, আমার হাত Read more

নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ
নওগাঁর তপোবন বালিকা উবিতে ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাৎ

নওগাঁ শহরের তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন  ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ঝঊউচ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা Read more

বরগুনা-১: মনোনয়ন নিয়ে তোলপাড়, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষোভ
বরগুনা-১: মনোনয়ন নিয়ে তোলপাড়, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষোভ

আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর- আমতলী- তালতলী) আসনে বিএনপির কেন্দ্রিয় কমিটি বরগুনা সদর উপজেলা থেকে প্রার্থী ঘোষনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন