নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. জাবের (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে ধনকুণ্ডা চেয়ারম্যান অফিস সংলগ্ন ক্যানেলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবের ধনকুণ্ডা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘দৌড়ে রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে অজ্ঞাত এক অটোরিকশা ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালক পালিয়ে যায়। অটোরিকশাটি সনাক্ত করা যায়নি। এছাড়া ভিকটিমের পরিবার মামলা না করার জন্য অনীহা প্রকাশ করেছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
কসবায় অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। উপজেলার মন্দবাগ এলাকা থেকে জব্দ করা Read more

চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১
চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতদের গুলাগুলিতে শেকাব উদ্দিন (৪০) নামে Read more

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে

বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি Read more

ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা
ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল কর্মীরা

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধোর করে তাদের হাত থেকে সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগকে ছিনিয়ে নিলে তার অনুসারীরা। এ ঘটনায় কাউন্সিলর Read more

নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ
নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ

নেপালে গত বছর সংঘটিত রক্তাক্ত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে।শনিবার (২৮ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন