মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাসেল (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার কিছু আগে এই হামলার ঘটনা ঘটে। হামলায় রাসেলের ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাথা, কাঁধ ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।আহত রাসেল বড়রিয়া গ্রামের ভ্যানচালক বাদশা শেখের ছেলে। তিনি পেশায় একজন খোয়া ভাঙার শ্রমিক বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ফেলু ফকিরের ছেলে কাবুল (২৫) পূর্ব শত্রুতার জেরে এই অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় রাসেলকে উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে রাসেলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হামলার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত কাবুলসহ অন্যদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।”বর্বরোচিত এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?
খাবারের পরপরই কেন বিড়ি-সিগারেট খাওয়ার ইচ্ছে হয় ধূমপায়ীদের?

খাবার শেষ করেই অনেক ধূমপায়ী যেন একটিবার সিগারেট ধরানোর জন্য অস্থির হয়ে ওঠেন। যেন খাওয়ার পর ধোঁয়ার টান ছাড়া দিনটা Read more

প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!
প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!

সিনেমার পর্দায় দেখা অতিমাত্রায় নাটকীয় প্রেম কাহিনি অনেক সময় বাস্তব জীবনেও প্রভাব ফেলে। আর যখন সেই প্রেম বাস্তবের মাটিতে যুক্তিবিহীন Read more

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি

এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন বলে হুঁশিয়ারি Read more

পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক
পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের ধারণা নেই: মাসুকুর রহমান মাশুক

এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির Read more

সচিবালয়ে আন্দোলনকারীদের ‘সাবধান’ করলেন হাসনাত
সচিবালয়ে আন্দোলনকারীদের ‘সাবধান’ করলেন হাসনাত

সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাবধান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডে Read more

ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির
ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন