ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি আলোচনায় এসেছেন এক নারী উদ্যোক্তার অভিযোগে। অভিযোগে বলা হয়েছে, তিশা নাকি প্রতিশ্রুতি অনুযায়ী একটি প্রমোশনাল ফটো শুট করেননি। সেজন্য ওই উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মন্তব্য। চলছে বিতর্কও।প্রতারণার অভিযোগ তুলে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) অভিনেত্রীর বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়।নোটিশে বলা হয়, ‘আপনি বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী এবং টিভি উপস্থাপিকা। আপনি দীর্ঘদিন ধরে মিডিয়া জগতের সঙ্গে জড়িত। উক্ত মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মক্কেলের অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করেন। যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।’এতে বলা হয়, ‘আপনি আপনার ভেরিফায়েড ইনস্ট্রাগ্রাম আইডি থেকে উক্ত শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করলে আমার মক্কেল আপনাকে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ও অভিনেত্রী বিবেচনায় সরল বিশ্বাসে উক্ত শাড়িটি পেজ প্রমোশনের বিপরীতে আপনাকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আপনার বসবাসকৃত আবাসস্থলের ঠিকানায় প্রদান করেন।’নোটিশে বলা হয়, ‘আমার মক্কেল আপনার কথার ওপর সরল বিশ্বাসে শাড়িটি আপনার বাসায় পৌঁছে দেন। আপনি তারপর থেকে নানা প্রকার ভয়েস ম্যাসেজ এবং ম্যাসেজ দ্বারা শাড়িটি পরিধান করে “Aponia” পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন। অতঃপর নোটিশ গ্রহীতাকে পেজ কর্তৃপক্ষ নানাভাবে নানা উপায়ে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য অনুরোধ করেন। আপনি চলতি বছরের ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করে পেজ প্রমোশন না করে, পেজ কর্তৃপক্ষের সঙ্গে বিগত ৬ মাসের অধিক সময় কোনো যোগাযোগ রক্ষা করেননি।”আপনি ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনোরূপ কথোপকথন থেকে বিরত থেকেছেন। পরবর্তীতে আপনি শাড়িটির জন্য পেজ প্রমোশন/মূল্য প্রদান করা হতে অদ্যাবধি বিরত রয়েছেন। এমনকি আমার মক্কেল বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলে আপনার পক্ষ থেকে কোনোপ্রকার সাড়া পাওয়া যায়নি।’আইনি নোটিশে বলা হয়, ‘অতঃপর উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আপনি আপনার নামীয় Verified Facebook ID থেকে লেখেন যে, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।” যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলছাতুরি মাত্র। আপনি একজন পরিচিত অভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপিকা হওয়া সত্ত্বেও ২৮,৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পেজ প্রমোশনের বিপরীতে গ্রহণ করেও, আপনি এখনো পেজ প্রমোশন/শাড়িটির মূল্য পরিশোধ করা হতে বিরত থেকে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন। যাহা বাংলাদেশ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ।’এতে আরো বলা হয়, ‘যেহেতু ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও আপনি আমার মক্কেলের কাছ থেকে গ্রহণকৃত শাড়ির বিপরীতে কোনোপ্রকার পেজ প্রমোশন না করে আমার মক্কেলের সহিত যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। অতএব, নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে আমার মক্কেলের নিকট হতে গ্রহণকৃত শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ লাখ টাকা আমার মক্কেল বরাবরে পরিশোধ করবেন এবং আপনার কৃতকর্মের জন্য আমার মক্কেলের নিকট ক্ষমা প্রার্থনা করবেন। অন্যথায় আমার মক্কেল আপনার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি আইনে উল্লিখিত ধারাসহ অপরাপর ধারা সমূহে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হবে। যার দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা
মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বাড়ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, রাজধানীর জনসংখ্যা Read more

প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘অনুমোদনবিহীন’ স্কয়ার ক্লিনিকে অপারেশনের ১২ ঘণ্টার মধ্যে কৃষ্ণা রানী নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে Read more

সোনারগাঁয়ে ওসি নিয়োগের ৭২ ঘন্টার মাথায় ক্লোজ
সোনারগাঁয়ে ওসি নিয়োগের ৭২ ঘন্টার মাথায় ক্লোজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), বহুল আলোচিত ইসমাইল হোসেনকে ক্লোজড করা হয়েছে। নিয়োগের ৭২ ঘণ্টার মাথায়ই তাকে ঢাকা রেঞ্জ Read more

ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আমলে নিয়ে বিক্ষোভকারীদের হত্যা কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে ইরানের সরকারি প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই Read more

যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন
যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন Read more

তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে পৃথক দু'টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন