বরগুনার তালতলীতে নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়টি আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই রাতের আঁধারে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দারা থানা-পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও দলিল লেখক দুলাল মিয়া বলেন, ‘সকালে এসে দেখি অফিসের সামনে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সমিটার নেই। উদ্বোধনের আগের রাতে এমন চুরির ঘটনা রহস্যজনক। ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি।’এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ বলেন, ‘বিষয়টি আমরা থানায় লিখিতভাবে জানিয়েছি।’তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন, ১০০ কোটি টাকা বিক্রির আশা
তালতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন, ১০০ কোটি টাকা বিক্রির আশা

আবহাওয়া অনুকূলে থাকায় বরগুনার তালতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই ক্ষেত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে Read more

ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা
ইরানের হামলায় আগুন, ইসরায়েলের শিল্পাঞ্চলে উত্তেজনা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বিয়ারশেবা শহরের দক্ষিণে অবস্থিত Read more

নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল
নৃশংসতায় কাপলো খানসামা, কিশোর হত্যায় গ্রেপ্তার রবিউল

দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবিয়ে ১৩ বছরের এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের অভিযোগে মো. রবিউল ইসলাম (৪২) নামে Read more

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে Read more

সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ
সরকারি নিয়োগ ও পদোন্নতিতে নতুন সম্মানী হার নির্ধারণ

মন্ত্রণালয় বা বিভাগ, অধিদফতর, পরিদফতর এবং দফতরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বা পারিতোষিক হার পুনর্নির্ধারণ করেছে সরকার। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন