পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সিকে ১৩ বছর এবং ইমরানকে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার (২২ অক্টোবর) সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান।আদালত সূত্রে জানা গেছে, এ বছরের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে লামিয়া ২৬ এপ্রিল ঢাকার শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করার পর সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও মানবাধিকারকর্মীরা।রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, দীর্ঘ সাত মাস মামলাটি চলমানের পর আজ বিজ্ঞ আদালয় রায় দিয়েছেন। এ মামলায় ১৬ সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আদালত ন্যায়বিচার দেয়ায় আমার সন্তোষ প্রকাশ করছি।পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, অপরাধী যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। এ মামলাটি তার একটি বার্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা
মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে সরকার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক Read more

যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত
যৌথ অঞ্চলে তেলের খনি পেলো সৌদি-কুয়েত

নিজেদের সীমান্তবর্তী যৌথ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেলের খনি পেয়েছে সৌদি আরব ও কুয়েত। দুই দেশ যৌথভাবে এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে Read more

অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন ফায়ার ফাইটারসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা Read more

নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা Read more

অবশেষে বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ‘গুগল পে’
অবশেষে বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ‘গুগল পে’

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—গুগল ওয়ালেট, যা ‘গুগল পে’ নামে পরিচিত। এর মাধ্যমে নতুন যুগের নিরবচ্ছিন্ন Read more

পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ইয়াদ আলী (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝলমলিয়া এলাকার মৃত হাচেন মন্ডলের ছেলে।জানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন