রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডাক্তারপাড়া গ্রামের তরুণ মাহমুদুল হাসান একজন সফল দুগ্ধখামারি। চাকরির পেছনে না ছুটে তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন খামার। তার সফলতায় এখন স্বনির্ভরতার স্বপ্ন দেখছেন এলাকার অন্য যুবকরাও। অনেকেই তার মতো করে চেষ্টা চালাচ্ছেন। এতে করে এলাকায় কমছে বেকারত্বের হার।৩৫ বছরের তরুণ মাহমুদুল হাসান উচ্চ মাধ্যমিক পাস করেও চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন স্বপ্নের খামার ‘মাহমুদুল ডেইরি ফার্ম’। দৃঢ় মনোবল, পরিশ্রম আর দূরদৃষ্টির ফলে আজ তিনি সফল দুগ্ধ খামারি হিসেবে পরিচিত মুখ হয়ে উঠেছেন।প্রতিদিন তার খামার থেকে সংগ্রহ করা হয় ৭০ থেকে ৮০ লিটার দুধ। স্থানীয় বাজার ছাড়িয়ে সেই দুধ যাচ্ছে ব্র্যাক আড়ং ডেইরি চিলিং সেন্টার ও ডেইরি মিল্ক ক্রয় কেন্দ্রে। পাশাপাশি মাংস উৎপাদনের জন্য গরু মোটাতাজাকরণেও মনোযোগ দিয়েছেন তিনি। বর্তমানে তার খামারে রয়েছে ২০টি গরু, এর মধ্যে ১০টি নিয়মিত দুধ দিচ্ছে।স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মাহমুদুল চারজনকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছেন, যাদের মধ্যে দুজন স্থায়ীভাবে কাজ করছেন।২০০৮ সালে এইচএসসি পাশের পর চাকরি না পেয়ে বাবার সহায়তায় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র দুটি বিদেশি জাতের গাভী কিনে শুরু করেন তার উদ্যোগ। সেই দুই গাভী থেকেই প্রতিদিন ২২–২৪ লিটার দুধ বিক্রি করে প্রথম সাফল্য পান। এরপর থেকে থেমে থাকেননি, ধীরে ধীরে বাড়িয়েছেন গরুর সংখ্যা, বাড়িয়েছেন অভিজ্ঞতা ও পরিসর।২০১৫ সালে যুব উন্নয়ন বিভাগের পরামর্শ নেন মাহমুদুল। পরের বছর “দুগ্ধ খামার ও গরু মোটাতাজাকরণ” বিষয়ে তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পান এক লাখ টাকার ঋণ। সেই অর্থে ক্রয় করা গাভী যুক্ত হয় খামারে, যা তার ফার্মকে আরও লাভজনক করে তোলে। বর্তমানে তার বিনিয়োগ পুরোপুরি ফেরত এসেছে; এখন খামারটি টেকসই মুনাফার পর্যায়ে রয়েছে।তবে খামার পরিচালনায় কিছু চ্যালেঞ্জও রয়েছে। মাহমুদুল বলেন, ‘ছয় বছর আগে যে দামে দুধ বিক্রি করতাম, এখনও সেই দামে বিক্রি করতে হচ্ছে। অথচ পশুখাদ্যের দাম তিনগুণ বেড়েছে। তাই খামারিদের ন্যায্য দুধের মূল্য নিশ্চিত করা খুব জরুরি।’নিজস্ব ৬০ শতাংশ জমিতে তিনি নেপিয়ার ও পাকচুং জাতের ঘাস চাষ করেন। পাশাপাশি গোবর দিয়ে স্থাপন করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট, যার মাধ্যমে পরিবার ও খামারের বিদ্যুতের চাহিদা পূরণ করছেন।ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহমুদুল বলেন, ‘আমার লক্ষ্য ফার্মটিকে আধুনিক সুবিধাসম্পন্ন করে ৫০টি গরু রাখার সক্ষমতা তৈরি করা। ইতোমধ্যে ২ হাজার ৪৬ বর্গফুটের একটি টিনশেড তৈরি করেছি।’তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম বলেন, ‘মাহমুদুল এখন স্থানীয় যুবকদের অনুপ্রেরণার প্রতীক। তাকে অনুসরণ করে অনেক তরুণ এখন চাকরির পরিবর্তে খামার গড়ে তোলার স্বপ্ন দেখছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?
বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?

কয়েকদিন আগে ঢাকার সড়কে এক পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি আদালত পর্যন্তও গড়ায়। বহুল Read more

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং
জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং

অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে Read more

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা
মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় পারিবারিক বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত হোসেন ওরফে দোয়েল (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২১ Read more

কুলে মুখর শার্শার বেলতলা বাজার
কুলে মুখর শার্শার বেলতলা বাজার

শীত এলেই যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে নেমে আসে ভিন্ন এক উৎসবের আমেজ। কুয়াশাভেজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারজুড়ে ছড়িয়ে Read more

ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ
ফের শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে Read more

নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১
নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১

নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ের মো. হাবিব (২১) নামে এক শ্রমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন