চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত (৫০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাটিটা সংলগ্ন গহীন পাহাড় থেকে গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় লোকজন পাহাড়ের একটি গাছের উপর গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির লাশ ঝুলছে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশের গায়ে পরনে ছিল একটি লুঙ্গি ও শার্ট।ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, ‘ভাটিয়ারী ইউনিয়নে পাহাড়ে গাছে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন তাদেরই চাচাতো ভাইয়েরা। শনিবার (১ নভেম্বর) দুপুরে  Read more

প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের
প্রধান উপদেষ্টার সফরে ইতালিতে অভিবাসন সংকটের সমাধানের আশা প্রবাসীদের

ইতালিতে দিন দিন বাড়ছে অনিয়মিত প্রবাসী বাংলাদেশির সংখ্যা। দেশটিতে বসবাস করা প্রবাসীরা বলছেন, কাজের সুযোগ থাকলেও অদক্ষ আর অবৈধ বাংলাদেশিরা Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল ও শিক্ষার্থীদের অবস্থান
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদল ও শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন সংগঠনটির Read more

কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়
কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়

কখনোই কাউকে অবজ্ঞা করার প্রয়োজনবোধ করবেন না; সর্বশক্তিমান আল্লাহতায়ারা আপনাকে সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য ইত্যাদি যা কিছু দিয়েছেন তার কোনো কিছুর Read more

এক লিটার দুধ ১৩ হাজার টাকা
এক লিটার দুধ ১৩ হাজার টাকা

জুমার নামাজের আগে মসজিদে দান করা এক লিটার দুধ নিলামে উঠানো হয়। ক্রেতাদের হাঁক-ডাক শেষে ১৩ হাজার টাকায় সেই দুধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন