গাজা যুদ্ধবিরতি চুক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার ইসরায়েলে পৌঁঁছেছেন তিনি। এর আগে, সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। রোববার গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর মার্কিন ওই দুই বিশেষ দূত ইসরায়েল সফরে যান। রোববারের হামলায় ১২ দিন ধরে কার্যকর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।ইসরায়েল জানায়, হামাসের এক হামলায় তাদের দুই সৈন্য নিহত হয়েছেন। এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিমান থেকে হামলা চালায়।সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। তবে তিনি হামাসকে সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তি ভঙ্গ করলে তাদের ‌‌‌‌‘একেবারে নির্মূল’ করা হবে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দুই দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজা উপত্যকায় অন্তর্বর্তী সরকার গঠন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।শান্তি পরিকল্পনার প্রথম ধাপের ভিত্তিতে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি যেন ভেস্তে না যায় সেটি নিশ্চিত করার লক্ষ্যে জেডি ভ্যান্স, উইটকফ ও কুশনার ইসরায়েল সফরে রয়েছেন।যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী চুক্তি থেকে পিছু হটতে এবং হামাসের বিরুদ্ধে পুনরায় পুরোদমে হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ভ্যান্সের সঙ্গে তিনি নিরাপত্তা চ্যালেঞ্জ ও রাজনৈতিক সুযোগ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, রোববার হামাসের পরিষ্কার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে।সূত্র: বিবিসি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ব্রিজ থেকে ভৈরব নদে ঝাঁপ, শিশু নিখোঁজ
যশোরে ব্রিজ থেকে ভৈরব নদে ঝাঁপ, শিশু নিখোঁজ

যশোরে ব্রিজ থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেওয়ার পর জিহাদ হোসেন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে সদর Read more

১৫ জুলাই বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা
১৫ জুলাই বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা

জুলাই গণ-অভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যৌথ Read more

সপ্তাহ না যেতেই আবারো বাড়ল স্বর্ণের দাম
সপ্তাহ না যেতেই আবারো বাড়ল স্বর্ণের দাম

সপ্তাহ না যেতেই আবারো দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে সমন্বয় করা হয়েছে, যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে। এখন প্রতি ভরি Read more

মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!
মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির নাম 'তাওয়াকুছা তিলাতারা ইসলামিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন