সামাজিক আধিপত্য, জমি বিরোধ এবং মাদকের কুপ্রভাব এই ত্রিমুখী উত্তেজনায় ভয়াবহ রূপ নিলো ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত দ্বন্দ্ব।বুধবার (১৪ মে) সকালে চান্দের ও সলিম গোষ্ঠীর লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নিয়াজুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।নিহত নিয়াজুল মিয়া চান্দের গোষ্ঠীর সদস্য ও তোতা মিয়ার পুত্র। ঘটনার সময় দেশীয় অস্ত্র, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে দু-গোষ্ঠী রণক্ষেত্র তৈরি করে পুরো এলাকায়। বাড়িঘরে হামলা-ভাঙচুর, চিৎকার ও আতঙ্কে বহু মানুষ ঘরবন্দি হয়ে পড়ে।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের জমি ও সামাজিক আধিপত্যের লড়াইয়ে সম্প্রতি নতুন মাত্রা যোগ করে এক যুবকের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ। গত সোমবার রাতে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন সকালেই উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে আহতদের ভর্তি করা হয়েছে। এলাকাবাসীরা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শিশু-বৃদ্ধসহ অনেকেই নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পরপরই সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, “দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের সঙ্গে স্থানীয় নেতৃত্বের ব্যর্থতা সংঘর্ষে ইন্ধন দিয়েছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ”বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানুয়ারিতে জাতীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
জানুয়ারিতে জাতীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, যেহেতু জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন Read more

রাঙামাটিতে গাঁজাসহ আটক ২
রাঙামাটিতে গাঁজাসহ আটক ২

রাঙ্গামাটিতে দেড় কেজি  গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাঙামাটি জেলা ডিবি পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুর আড়াই টার দিকে রাঙামাটি Read more

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে নতুন করে ভাবছে সরকার। অস্বাভাবিক উচ্চমূল্য ও অসম শর্তের তথ্য Read more

গোলাপগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন!
গোলাপগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন!

সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে পরকিয়ার পোস্টের জেরে ছাত্রদল নেতার হাতে রনি হোসাইন নামের এক যুবদল কর্মী খুন হওয়ার খবর পাওয়া গেছে। Read more

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ী ভাঙচুর
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ী ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিবের ভাই, ঠাকুরগাঁও জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন