পাকিস্তান ক্রিকেটে নেতৃত্ব যেন রকিং চেয়ারের মতো! একবার এদিক, একবার ওদিক। সেই ধারাবাহিকতার সর্বশেষ শিকার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। হঠাৎ করেই ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন তিনি। তাঁর জায়গায় অধিনায়ক করা হয়েছে পেসার শাহিন শাহ আফ্রিদিকে।এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাবেক অধিনায়ক রশিদ লতিফ সরাসরি অভিযোগ তুলেছেন, জাতীয় দলে নাকি ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পিসিবি সোমবার (২০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে জানায়, ওয়ানডে দলের অধিনায়কত্ব রিজওয়ানের কাছ থেকে নিয়ে শাহিন আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানায়নি বোর্ড। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ইসলামাবাদে দিনভর বৈঠক করেন নির্বাচক কমিটি ও কোচ মাইক হেসন। অধিনায়ক বদলের প্রস্তাব মূলত হেসনের পক্ষ থেকেই আসে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত হয় সিদ্ধান্ত।এই হঠাৎ সিদ্ধান্তে সরব হয়েছেন সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘রাজনীতিতে ক্ষমতা ধরে রাখতে ‘ডিভাইড অ্যান্ড রুল’ পলিসি যেমন দেখা যায়, পাকিস্তান ক্রিকেটেও এখন যেন সেটাই চলছে। দলটি কখনো সঠিকভাবে অধিনায়ক নির্বাচন করতে পারে না।’রশিদের পোস্টে যুক্ত করা ছবিতে দেখা যায় রিজওয়ানের প্রোফাইলের সঙ্গে ফিলিস্তিনের পতাকা। রিজওয়ান নিয়মিত ফিলিস্তিনের পক্ষে সংহতির বার্তা দিয়ে আসছেন। সেটিই কোচ বা ব্যবস্থাপনার চোখে ভালোভাবে না পড়ার ইঙ্গিত দিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক।পিসিবির এই সিদ্ধান্ত নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোয় পাকিস্তান ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তনের হারই যেন সবচেয়ে বেশি। রশিদের দেওয়া তালিকা অনুযায়ী, ২০২৩ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৯ বার অধিনায়ক বদলেছে দলটি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু
বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল শুরু হওয়া ৩১ দিনব্যাপী এ Read more

hacked by trenggalek6etar
hacked by trenggalek6etar

hacked by trenggalek6etar- JATIM4U -Jangene_Cakep - Panataran - 0x1999 - 0xIDiot - Unlucky - Mr.Optimuz_Root

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম Read more

গাংনীর ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর মহোৎসব
গাংনীর ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর মহোৎসব

মেহেরপুরের গাংনী উপজেলার ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়টিতে বিভিন্ন অনিয়মের কারণে ক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকেরা। প্রায় ২৪ থেকে ২৫ বছরের মধ্যে একটি Read more

শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) Read more

সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক
সামিরার আগাম জামিন নিতে হাইকোর্টে স্বামী ইশতিয়াক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন