বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা হয়। অভিযান চলাকালে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় টরকী বন্দর মক্কা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, গৌরনদী বন্দর তপন স্টোরকে ৭ হাজার টাকা এবং গৌতম কুন্ডু স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং গৌরনদী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। উদ্ধার হওয়া ৫৬ কেজি নিষিদ্ধ পলিথিন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা
আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি ভর্তি একটি Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ (৩০) নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ Read more

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি
প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি

সৌদি আরব থেকে পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ৫৪ Read more

বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জের ধরে নমুজ আলী (৪৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার Read more

চমক রেখে অ্যাশেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
চমক রেখে অ্যাশেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে এসেছে বড় চমক। প্রায় এক দশক ঘরোয়া ক্রিকেট খেলার পর অবশেষে জাতীয় দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন