মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধ কিংবা ভারত-পাকিস্তানে সংঘাত নিজ উদ্যোগে থামাতে পারলেও রাশিয়াকে তিনি দমাতে পারেননি। ট্রাম্প বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে প্রতিবারই তা উপেক্ষা করেছেন পুতিন। এবার ফের একটি কড়া পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। যুদ্ধ থামাতে তিনি রাশিয়াকে ১০-১২ দিনের আলটিমেটাম দিয়েছেন। সোমবার স্কটল্যান্ডে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি পুতিনের বিরুদ্ধে এই সময়সীমা বেঁধে দেন। নতুবা রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে ৫০ দিনের একটি আলটিমেটাম দিয়ে রেখেছিলেন ট্রাম্প। নতুন ঘোষণার মাধ্যমে সেই সময়সীমা কমে এলো। ট্রাম্পের আলটিমেটামের পরই মঙ্গলবার রাতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তঃসত্ত্বা নারীসহ ২৫ জন নিহত হন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা ‘ইচ্ছাকৃত’ ছিল।স্কটল্যান্ডের ওই বৈঠকে পুতিনকে নিয়ে নিজ হতাশার কথাও ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, ‘রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে পুতিনকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে হবে। এখন আর অপেক্ষা করার সময় নেই।’এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে ট্রাম্পের আলটিমেটামের প্রশংসা করেছেন। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন করা সম্ভব।’ ট্রাম্পের আলটিমেটামের জবাবে ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে পুতিনের ঘনিষ্ঠ ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক্স পোস্টে বলেছেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে ‘আলটিমেটাম খেলা’ শুরু করেছেন। এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকেও যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। প্রতিটি নতুন আলটিমেটাম একটি হুমকি ও যুদ্ধের পদক্ষেপ। এদিকে ইউক্রেনের কর্মকর্তাদের মতে, দক্ষিণ-পূর্ব ইউক্রেনে কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৬ জন বন্দি এবং একজন অন্তঃসত্ত্বাসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। জাপোরিঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ মঙ্গলবার বলেন, রাশিয়া তার অঞ্চলে রাতভর বিমান হামলা চালিয়েছে। জাপোরিঝিয়া শহরের কাছে একটি কারাগারে বোমা আঘাত করেছে। এতে ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। দিনিপ্রোপেট্রোভস্কের মধ্যাঞ্চলের কামিয়ানস্কে শহরে একটি হাসপাতাল লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবার রাতে ওডেসা অঞ্চলের ভেলিকা মাইখাইলিভকা গ্রামে পৃথক হামলায় নারী ও পুরুষ আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ রোস্তভ অঞ্চলে একাধিক ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। নিউজউইক জানায়, যুক্তরাষ্ট্র প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ও পুতিনকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৬ জুলাই নিউ মেক্সিকোর আলবুকারকিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রঘাঁটি থেকে একটি সামরিক পরিবহন বিমান যুক্তরাজ্যের লেকেনহিথ ঘাঁটির উদ্দেশে রওনা দেয়। জানা গেছে, বিমানটি ছিল ‘প্রধান পারমাণবিক পরিবহন ইউনিট’-এর অংশ, যা সাধারণত পারমাণবিক অস্ত্র পরিবহনেই ব্যবহৃত হয়। এটি কোনো তৃতীয় দেশের আকাশসীমা অতিক্রম না করেই সরাসরি যুক্তরাজ্যে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্রগুলো হতে পারে নতুন ধরনের বি৬১-১২ পারমাণবিক বোমা, যেগুলো তীব্রতা অনুযায়ী নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ঠান্ডা যুদ্ধের পর এই প্রথম ইউরোপে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানো হলো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় যুবদল নেতা মাহাবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাসনগাছা বাস মালিক Read more

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ বুধবার (২৩ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের Read more

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে Read more

এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা
এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা

এবার ইরান যুদ্ধের জেরে পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালক জো কেন্ট। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ Read more

নির্বাচন নিয়ে টালবাহানা হলে রাজপথে নামব: ফারুক
নির্বাচন নিয়ে টালবাহানা হলে রাজপথে নামব: ফারুক

নির্বাচন নিয়ে টালবাহানা হলে, ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনে রাজপথে নামব বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন