আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা।মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভায় অংশ নেওয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও দুইজন শিক্ষক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। শিগগির বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।এদিকে, ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ নিয়ে টানা ১০ দিন আন্দোলন করছেন তারা।একই সঙ্গে টানা ৯ দিনের মতো দেশের এমপিওভুক্ত প্রায় ৩০ হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়ার দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেন। সেখান থেকে দুই মাসের আলটিমেটাম দেন। শিক্ষকদের দাবি উপেক্ষা করে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় মাথাপিছু ৫০০ টাকা হারে বাড়িভাড়া দিতে সম্মত হয়। বিষয়টি ৫ অক্টোবর শিক্ষক দিবসে জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকরা।১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। একই দিন বিকেলে তারা জনভোগান্তি এড়াতে প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। একই সঙ্গে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি করছেন। ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে Read more

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে বিআরটিসির একটি বাস উল্টে ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের Read more

মানসিক সমস্যায় ভুগছে আহত ইসরায়েলি সেনারা
মানসিক সমস্যায় ভুগছে আহত ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। এরমধ্যে ২০ হাজার সেনা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাব বিভাগে চিকিৎসাধীন Read more

নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর
নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে বাড়িঘর

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন ও Read more

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন
বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন

বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এরপরই আজ শুক্রবার (১ আগস্ট) ভারতের পোশাক Read more

খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা

খড় দিয়ে আড়াল করা একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ চোলাই মদ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন জনতা। বান্দরবান থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন