এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দারুণ এক জয় পেয়েছে আফগানিস্তান। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে তারা।প্রথমে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান তোলে ১৮৮ রান। জবাবে হংকং পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান তুলতে সক্ষম হয়।টসে জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতাল ২৫ রান যোগ করেন। গুরবাজ ৮ রান করে দ্রুত আউট হয়ে যান, এরপর ইবরাহিম জাদরান মাত্র ১ রানেই ফিরে যান। পাওয়ারপ্লেতে আফগানিস্তান ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪১ রান। এরপর ব্যাটিংয়ে গতি আনেন আতাল ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। দুজনে মিলে ৫১ রানের জুটি গড়েন। নবি ২৬ বলে ৩৩ রান করেন। আতাল ধরে খেললেও ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তিনি ৫২ বলে ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেন।শেষ দিকে ইনিংসের চেহারা বদলে দেন আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২১ বলে তিনি করেন ৫৩ রান, যার মধ্যে ছিল চার-ছক্কার ঝড়। তার ব্যাটেই ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় আফগানিস্তান।হংকংয়ের পক্ষে আয়ুশ শুকলা ও কিঞ্চিত শাহ দুটি করে উইকেট পান, একটি করে উইকেট নেন আতিক ইকবাল ও এহসান খান।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হংকং। প্রথম দুই ব্যাটার রাথ ও জিশান আলী মাত্র ১২ রানের মধ্যেই ফিরে যান। রাথ আউট হন প্রথম বলেই (গোল্ডেন ডাক), আর জিশান ৬ বলে করেন ৫ রান।বাবর হায়াত চেষ্টা করেন কিছুটা প্রতিরোধ গড়ার, কিন্তু অন্য প্রান্তে ব্যাটাররা একের পর এক ফিরে যান। পাওয়ারপ্লের মধ্যেই তারা হারায় ৪টি উইকেট, স্কোরবোর্ডে তখন মাত্র ২৩ রান।নিজাকাত খান শূন্য রানে রান আউট হন, কালহান চাল্লু ৮ বলে করেন ৪ রান, কিঞ্চিত শাহ ১০ বলে ৬ রান করে বিদায় নেন। বাবর হায়াত ৩৯ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরার পর কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় হংকং।শেষ দিকে অধিনায়ক ইয়াসিম মুর্তজা কিছুটা লড়াই করেন (২৬ বলে ১৬ রান), তবে তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৯৪ রানে থেমে যায় হংকং।আফগানিস্তানের পক্ষে বল হাতে ফজলহক ফারুকী ও গুলবাদিন নাইব ২টি করে উইকেট নেন। এছাড়াও একটি করে উইকেট পান নূর আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই ও অধিনায়ক রশিদ খান। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না: নেতানিয়াহু
গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না: নেতানিয়াহু

গাজায় ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সহায়তা বৃদ্ধির ঘোষণা দেয়ার পরই মুখ খেলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েল Read more

শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন
শর্তসাপেক্ষে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৩৭টি রপ্তানিকারক Read more

বসুন্ধরা কিংসকে নিষেধাজ্ঞা দিল ফিফা
বসুন্ধরা কিংসকে নিষেধাজ্ঞা দিল ফিফা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস এবার আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে। সাবেক বিদেশি কোচ ও ট্রেইনারের বকেয়া Read more

৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প
৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস দীর্ঘদিন Read more

শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ
শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ

শরীয়তপুর এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার অফিসে হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর ) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন