চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত দেশের শীর্ষ রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশের হয়রানির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে শ্রমিক-কর্মচারীরা টানা চার ঘণ্টা বিক্ষোভ করেন। এতে প্যাসিফিক জিন্সসহ এর চারটি সহযোগী কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইপিজেডের ৫ ও ৭ নম্বর সেক্টরে শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। শুরুতে প্যাসিফিক জিন্স কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করলেও পরে অন্যান্য কারখানার শ্রমিকরাও তাতে যোগ দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে কিছু শ্রমিকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।এই প্রসঙ্গে জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘প্যাসিফিক জিন্সের শ্রমিকরা সকালে ইপিজেড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ছুটি ঘোষণা করে।’একই প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ‘প্যাসিফিক জিন্স গ্রুপের অভ্যন্তরীণ দুটি পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই অস্থিতিশীলতা তৈরি হয়। একপক্ষ অপর পক্ষকে কাজ না করতে বাধ্য করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে আজ কারখানাগুলোতে উৎপাদন হয়নি।’এর আগে গত ৯ অক্টোবরও একই প্রতিষ্ঠানের শ্রমিকরা পুলিশের হয়রানির অভিযোগে বিক্ষোভ করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্যাসিফিক ক্যাজুয়াল লিমিটেডের শ্রমিকরা ২২ দফা দাবিতে বিক্ষোভে নামলে সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির দুটি ইউনিট বন্ধ করে দেয় মালিকপক্ষ।শিল্প বিশেষজ্ঞদের মতে, প্যাসিফিক জিন্স দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘনঘন শ্রমিক অস্থিরতা প্রতিষ্ঠানটির উৎপাদন ও বৈদেশিক ক্রেতাদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি
যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি

যশোরে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করায় ওহিদুল ইসলাম (৩১) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। রোববার (০৫ অক্টোবর) দুপুরে শহরের Read more

গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ বাবুল সিকদার (৬৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। রবিবার (২২ মার্চ) বেলা Read more

গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা
গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

গাজায় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি মামলা দায়ের করা হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশন Read more

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, শিশু ৫৩
জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, শিশু ৫৩

গত জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৪৩টি। এতে প্রাণ ঝরেছে ৪১৮ জনের এবং আহত হয়েছেন ৮৫৬ জন। নিহতদের মধ্যে নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন