ভোলায় নৌবাহিনীর হাতে ইয়াবাসহ রমজান আলী ওরফে রনি নামের এক চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল আটক হয়েছেন। এ সময় তার থেকে বেশ কিছু নগদ অর্থ জব্দ করা হয়।রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নৌবাহিনীর ভোলা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।রমজান আলী রনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গাজিপুর রোড এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছেন। এছাড়াও তিনি পুলিশের সোর্স পরিচয়ে দাপিয়ে বেড়াতেন।নৌবাহিনী জানায়, রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে তার বসত বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ১০৩ পিচ ইয়াবা ও নগদ ৮ হাজার সাতশত ত্রিশ টাকা জব্দ করা হয়।নৌবাহিনী আরও জানায়, রনি একজন চাকুরিচ্যুত পুলিশ কনস্টেবল। তিনি পুলিশের সোর্স পরিচয় দিয়ে সেবনকারী মাদক ক্রেতাদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। টাকা দিতে না চাইলে ডিবিকে ফোন করে কৌশলে ধরিয়ে দিতেন। তার অভিনব প্রতারণার শিকার হয়েছেন অনেক ভুক্তভোগী।পরে আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল

সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড Read more

ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। Read more

যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন
যুবলীগ নেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

জেলার পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই Read more

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ
ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ

প্যারিস অলিম্পিকের পর থেকেই খুব একটা ছন্দে ছিলেন না সময়ের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর Read more

শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে শাহবাগমুখী ৪টি সড়কের যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন