ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। রোববার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের এক বিবৃতিতে ‘বিশ্বস্ত সূত্রের তথ্যের’ বরাত দিয়ে হামাসের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের আশঙ্কার কথা জানানো হয়। জবাবে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ মিথ্যা এবং ইসরায়েলের বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ; যা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার বাহিনীর অপরাধ ও পরিকল্পিত আগ্রাসনকে প্রশ্রয় দেয়।মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, হামাস গাজার বেসামরিক জনগণের ওপর আক্রমণের পরিকল্পনা করছে; যা যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে। মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তিচুক্তির বাধ্যবাধকতা মেনে চলার জন্য হামাসের প্রতি চাপপ্রয়োগের আহ্বান জানায় ওয়াশিংটন।শনিবার রাতে পররাষ্ট্রদপ্তরের বিবৃতিতে বলা হয়, তাদের কাছে ‘বিশ্বস্ত তথ্য’ আছে; যেখানে গাজার জনগণের বিরুদ্ধে আসন্ন যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত রয়েছে।মার্কিন পররাষ্ট্রদপ্তর বলছে, যদি হামাস এই ধরনের হামলা চালায়, তাহলে গাজার জনগণকে সুরক্ষিত এবং যুদ্ধবিরতির অখণ্ডতা বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে। যদিও ওই বিবৃতিতে সম্ভাব্য হামলার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।হামাস ইসরায়েলি দখলদার বাহিনীর বিভ্রান্তিকর বয়ানের পুনরাবৃত্তি বন্ধ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন রোধে মনোযোগী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি একেবারে বিপরীত চিত্র তুলে ধরছে। আসলে দখলদার কর্তৃপক্ষই অপরাধী গোষ্ঠী তৈরি, তাদের অস্ত্র সরবরাহ ও অর্থায়ন করেছে; যারা ফিলিস্তিনি বেসামরিকদের ওপর হত্যা, অপহরণ, ত্রাণ ট্রাক ডাকাতি ও হামলা চালিয়েছে। তারা নিজস্ব গণমাধ্যম ও ভিডিও বার্তায় এসব অপরাধের স্বীকারোক্তিও দিয়েছে।  এর মাধ্যমে ইসরায়েলের বিশৃঙ্খলার বিস্তার ও নিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে।ফিলিস্তিনি এই গোষ্ঠী বলেছে, গাজায় তাদের পুলিশ বাহিনী জনগণ ও সামাজিক সমর্থনে জাতীয় দায়িত্ব পালন করছে; অপরাধী গোষ্ঠীগুলোকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনছে, নাগরিকদের নিরাপত্তা ও সরকারি-বেসরকারি সম্পত্তি রক্ষায় কাজ করছে।গাজার ক্ষমতাসীন হামাস সরকারের গণমাধ্যমের দপ্তর শনিবার বলেছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের প্রায় ৫০টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। চুক্তির পর ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত ও ১৪৩ জন আহত হয়েছেন। দপ্তরটি এসব হামলাকে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি
আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় আরও বেড়েছে। আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, Read more

আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল
আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল

মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৬ Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে Read more

ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?
ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?

কেয়ামতের আগে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন করবেন। কেয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদি আলাইহিস সালামের Read more

ভোলায় চার আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
ভোলায় চার আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোলার চারটি আসনে চারজন নেতার নাম ঘোষণা করা হয়েছে।আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন