বরগুনায় জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের ২৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।বুধবার (২৩ জুলাই) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান মামলাটি গ্রহণ করে বরগুনা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলাটি করেন বরগুনা জেলা বিএনপির সহকারী পাবলিক প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট মো. শহীদুল ইসলাম।আদালতে দেওয়া অভিযোগে তিনি বলেন, ২০২৩ সালের ৩০ মে বিকেল ৩টার দিকে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নেতৃত্বে আওয়ামী লীগের ২৩১ জন নেতাকর্মী বিএনপির জেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভেঙে ফেলেন।বাদীর দাবি, সরকারদলীয়দের ভয়ে তিনি এতদিন মামলা করতে পারেননি। তবে এখন প্রকৃত ঘটনা প্রকাশ হওয়া জরুরি।মামলায় আসামি করা হয়েছে বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সদ্য সাবেক এমপি সুলতানা নাদিরা, বরগুনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, ফুলঝুড়ি ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, বরগুনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালি অলি, বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আখতারুজ্জামান বাহাদুরসহ মোট ২৩১ জন।তবে মামলার বিষয়ে বরগুনা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আমাদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় আগেও একটি মামলা হয়েছিল। সেদিন আমার মেয়ে মারা যাওয়ায় বিষয়টি আমি জানতাম না। আজকের মামলার ব্যাপারেও আমি কিছু জানি না।’জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওয়াসি মতিন বলেন, ‘আমি শুনেছি অ্যাডভোকেট শহিদুল ইসলাম মামলা করেছেন। বিষয়টি আমাদের সঙ্গে আলোচনা করে করা হয়নি। আমরা শিগগিরই ফোরামের সভা ডেকে আলোচনা করব।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ Read more

উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস, মালিকানা নিয়ে ধোঁয়াশা
উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস, মালিকানা নিয়ে ধোঁয়াশা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় অবস্থিত একটি পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভবনটি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ Read more

সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে ধাক্কা লেগে রাকিব মিয়া (২৫) নামে এক যুবক Read more

চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত
চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত

খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ অনেক পুরোনো একটি পদ্ধতি হলেও এখনও জনপ্রিয়। মাছ যখন শুকিয়ে সংরক্ষণ Read more

নিজ ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, শ্রীপুরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা
নিজ ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, শ্রীপুরে অভিযুক্তের বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় এক স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. শাওন মিয়া (২০) নামে এক যুবকের Read more

উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক
উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক

উইম্বলডনের ফাইনালে এবারই প্রথমবার মুখোমুখি হন দুই নতুন মুখ। একদিকে অভিজ্ঞ চার গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগা শিয়াওতেক, অন্যদিকে চমক হিসেবে ফাইনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন