বান্দরবানের থানচিতে অবৈধ অস্ত্রপাচার রোধকল্পে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ব্যাক্তিকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (১৯ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা যায়, বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে উক্ত টাস্কফোর্স দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রমের মাধ্যমে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করে। বলিপাড়া জোন উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম জানান, ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রো (৬০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ রাউন্ড এ্যমুনিশন, ১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ০১ টি মর্টারের গোলার বক্স, ০২ টি গাদা বন্দুক, ২টি মোবাইল এবং ১টি চেক বই উদ্ধার করতে সক্ষম হয় যৌথবাহিনী।আটককৃতদের থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ে জোন উপ-অধিনায়ক আরো বলেন, ‘বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীন ভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে ফেল করেছিল। এতে তারা Read more

পাকুন্দিয়ায় প্রবাসী হত্যায় জড়িত আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা
পাকুন্দিয়ায় প্রবাসী হত্যায় জড়িত আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসী হাবিবউল্লাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (২১ জুন) Read more

আনোয়ারায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
আনোয়ারায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নসিমন ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সিএনজি চালক মোহাম্মদ নেজাম উদ্দীন (৩২) মারা গেছেন। তিনি Read more

ইলন মাস্ককে আশ্রয় দেবে রাশিয়া!
ইলন মাস্ককে আশ্রয় দেবে রাশিয়া!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের সম্পর্কের অবনতির কথা এখন প্রকাশ্য। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছে Read more

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন