দুই দশকের পেশাদার সংগীতজীবন গায়ক–সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমির। আজ আবার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটির সাক্ষী হয়েছেন। আবারও বাবা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি।বুধবার (২২ অক্টোবর) নিউইয়র্ক সময় সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন রুমি।নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে এসেছে পুত্রসন্তান। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’এ নিয়ে তিন পুত্রের জনক হলেন তিনি। তৃতীয় পুত্রের নাম রেখেছেন কিয়ান আরফিন আরহান।আরফিন রুমি ও কামরুন নেসা ২০১২ সালে বিয়ে করেন। এটি রুমির দ্বিতীয় বিয়ে। এই দম্পতির আরেক পুত্রসন্তান রয়েছে।এর আগে ২০০৮ সালে ভালোবেসে গায়িকা লামিয়া ইসলাম অনন্যাকে বিয়ে করেছিলেন রুমি। সেই সংসারেও তার এক পুত্রসন্তান রয়েছে।প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলাকালেই দ্বিতীয় বিয়ে করেন রুমি। সে নিয়ে একসময় বেশ বিতর্ক তৈরি হয়। এমনকি প্রথম স্ত্রীর মামলায় গ্রেফতারও হয়েছিলেন তিনি।তবে এখন পরিবারে এসেছে নতুন আনন্দ। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা রুমি ও তার নবজাতকের জন্য দোয়া ও শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক মাধ্যমে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে মন্তব্য করে  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. Read more

বিভিন্ন অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে মেনে নেব: শিবিরের ভিপি প্রার্থী
বিভিন্ন অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে মেনে নেব: শিবিরের ভিপি প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ Read more

স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার
স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার

ওয়াজ উদ্দিন তালুকদার প্রথমে ট্রেনিং করেন আনসারে। পরবর্তীতে যোগ দেন আনসার ব্যাটেলিয়নে। চাকরি থেকেই গিয়েছিলেন যুদ্ধে। যুদ্ধ চলাকালীন কুষ্টিয়ার ওয়ারলেস Read more

রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার
রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে একটি অজ্ঞাত ১০-১১ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ Read more

‘বাবা বিকল্প পথে আয় করতে জানতেন না বলে আজও ছোট্ট একটা বাড়ি হয়নি’
‘বাবা বিকল্প পথে আয় করতে জানতেন না বলে আজও ছোট্ট একটা বাড়ি হয়নি’

‘আমার বাবা যদি রাজনীতি না করে আইনজীবী হয়ে থাকতেন, তাহলে জীবনটা হয়তো অনেক আলাদা হতো। অন্তত নিজের একটা ছোট্ট বাড়ি Read more

জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি: এ্যানি
জনগণের স্বার্থে নির্বাচন চায় বিএনপি: এ্যানি

দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন