থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পিস্তলের মতো দেখতে একটি লাইটার হাতে নিয়ে পথচারীদের ভয় দেখানোর অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গাঁজা সেবনের কারণে বিভ্রমে ভুগছিলেন ওই যুবক। এর পার্শ্বপ্রতিক্রিয়া অদ্ভুত আচরণ করছিলেন তিনি।স্থানীয় সময় গত সোমবার বিকেল ৪টার দিকে ব্যাংককের জনপ্রিয় এলাকা সিয়াম স্কয়ার থেকে তাকে আটক করা হয়। আটকৃতের নাম সাহিল রাম (৪১)। খবর এনডিটিভির। জানা গেছে, সাহিল রামকে ‘হুমকিমূলক আচরণ’ ও ‘জনশান্তি বিঘ্নিত করা’র অভিযোগে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে দেখা যায়, সাহিল চিৎকার করতে করতে রাস্তায় হাঁটছেন এবং পিস্তল সদৃশ একটি বস্তু পথচারীদের দিকে তাক করছেন। পরে নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসলে তিনি মাটিতে বসে পড়েন।পুলিশ জানায়, তারা যখন সাহিলকে শান্ত ও আটক করতে যান, তখনও তিনি সহযোগিতা করতে অস্বীকার করেন এবং লাইটারটি তাদের দিকে তাক করে ভয় দেখান। পরে তদন্তে জানা যায়, সেটি আসলে একটি সিগারেট লাইটার।সাহিল কতদিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং এর আগে এমন কোনো ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না সেই বিষয়ে তদন্ত করছে থাই পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন
নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন, ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি করা Read more

ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়
ভূপৃষ্ঠের নিচে রহস্যে ঘেরা এক লবণের পাহাড়

প্রকৃতির বিস্ময় রূপে পরিচিত এক খনিজ ‘রক সল্ট’, যাকে আমরা সাধারণত লবণ হিসেবে চিনি। শুধু রান্নায় নয়, রাস্তা থেকে কলকারখানা, Read more

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারাগেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) Read more

সোনার পর রুপার দামে নতুন রেকর্ড
সোনার পর রুপার দামে নতুন রেকর্ড

সোনার পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম Read more

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ Read more

কে দ্রুত প্রেমে পড়ে, নারী নাকি পুরুষ? যা বলছে গবেষণা
কে দ্রুত প্রেমে পড়ে, নারী নাকি পুরুষ? যা বলছে গবেষণা

প্রেম, সম্পর্ক এবং মানবিক অনুভূতির ক্ষেত্রে একেকজনের প্রতিক্রিয়া একেক রকম হতে পারে। কিন্তু, একটি বিষয় সবসময় আলোচনায় আসে—কে বেশি দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন