মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে প্রেমের সম্পর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের কারণে পাঁচজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় একজনের পা কুপিয়ে শরীর থেকে বিছিন্ন করার চেষ্টা হয়েছে।এলাকাবাসী জানায়, ওই গ্রামের একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে মো. শহিদ গ্রুপ এবং মো. মোক্তার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মটবারি বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে মোক্তার গ্রুপের অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে মেয়ের বাবা মো. শহিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন।এছাড়াও সংঘর্ষে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘দু’পক্ষের মধ্যে প্রেমঘটিত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টিকে এবার বিদেশি শিক্ষার্থী ভর্তি Read more

‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’
‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, দুঃখিত—এটা নতুন বাংলাদেশ’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ Read more

বিয়ে করেও ধর্ষণ মামলায় ‘রেহাই মিলছে না’ গায়ক নোবেলের
বিয়ে করেও ধর্ষণ মামলায় ‘রেহাই মিলছে না’ গায়ক নোবেলের

বাসায় আটকে রেখে ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগের সত্যতা পাওয়ায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল Read more

ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে Read more

চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার চান্দিনা উপজেলায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে শাহীন (২৫)-এর বিরুদ্ধে। নিহতের নাম হালিমা বেগম (৪৫)। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন