বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেল না আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী, আর গাজীপুরে পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে মোহামেডান। অন্যদিকে রহমতগঞ্জ ইয়াংমেন্স ক্লাব জিতে শীর্ষে উঠেছে পয়েন্ট টেবিলে।রোববার (১৯ অক্টোবর) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে ২-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের তৃতীয় মিনিটেই নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তার গোলে এগিয়ে যায় গোপীবাগের ক্লাব। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মার্কাস সিলভা। যোগ করা সময়ে সোলেমান দিয়াবাতে এক গোল পরিশোধ করলেও সমতায় ফিরতে পারেনি ধানমন্ডির দলটি।লিগের প্রথম ম্যাচে পুলিশ এফসির কাছে হেরে শুরু করেছিল ব্রাদার্স। দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে ঘুরে দাঁড়াল দলটি। অন্যদিকে আবাহনী টানা দুই ম্যাচে জয়ের দেখা পায়নি—প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ১৯ মিনিটে রহিম উদ্দিনের গোলে মোহামেডান এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে পুলিশ এফসির মোহাম্মদ বাবলু কর্নার থেকে হেডে গোল করে সমতায় ফেরান। এরপর দুই দলই সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি।মানিকগঞ্জের শহীদ মিরাজ–তপন স্টেডিয়ামে রহমতগঞ্জ ২–০ গোলে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পুলিশ এফসি। তিনে ও চারে আছে ফর্টিস ও ব্রাদার্স—দু’দলেরই পয়েন্ট ৩। ফর্টিস একটি ম্যাচ কম খেলেছে।আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। বেলা সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। দিনের অপর খেলায় মানিকগঞ্জে লড়বে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় যথাযথভাবে উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস
কুয়াকাটায় যথাযথভাবে উদযাপিত হয়নি স্বাধীনতা দিবস

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদা ও আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়নি বলে অভিযোগ উঠেছে। এই দিবসে Read more

সুনামি সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল কর্মীরা
সুনামি সতর্কতার মধ্যেই জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল কর্মীরা

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি Read more

ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না
ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না

ডাকসু ও জাকসুর নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও পরাজিত করতে হয়েছে। আপাতত তারা এতে সফল হলেও Read more

নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কিশোর নিহত
নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কিশোর নিহত

নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত Read more

ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি
ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি, জানালেন মেলোনি

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোমবার (১৩ অক্টোবর) লোহিত Read more

‘কূটনীতিক ভারসাম্য ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ’
‘কূটনীতিক ভারসাম্য ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ’

এশিয়ার ২ পরাশক্তি ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে দেখা যাচ্ছে এখন নতুন রসায়নে। দীর্ঘদিনের টানাপোড়েন আর অবিশ্বাসে ঘেরা সম্পর্ক ভুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন