দিনাজপুরের ফুলবাড়ীতে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ২৩ দিন পর নিহত সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১৮ অক্টোবর) সকালে ফুলবাড়ী উপজেলার মিরপুর গ্রামের একটি বরেন্দ্র সেচ পাইপের ভেতর থেকে মাথাটি উদ্ধার করা হয়।নিহত সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত সউদ সরকারের দ্বিতীয় পুত্র। বড় ভাই সাদেক হাসান সজিব গত ২৩ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।এর দুই দিন পর, ২৫ সেপ্টেম্বর, পাশের মিরপুর গ্রামের একটি ডোবায় মস্তকবিহীন দ্বিখণ্ডিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ, যা পরে সাব্বির হোসেন সবুজের বলে শনাক্ত করা হয়।ঘটনার পরপরই পুলিশ আব্দুল হামিদসহ ৫ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে মোট ৬ জনকে আসামি করে মামলা রুজু করা হয়। কিন্তু মাথাটি না পাওয়ায় তদন্তে জটিলতা তৈরি হয়।গত ১৭ অক্টোবর, মামলার ৬ নম্বর আসামি আব্দুল হামিদকে রিমান্ডে নিলে, তিনি সবুজকে হত্যার কথা স্বীকার করেন এবং মাথা কোথায় লুকানো হয়েছে সে তথ্য দেন।মাথা উদ্ধারের সময় পুলিশ সুপারসহ উপস্থিত ছিলেন।শনিবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে পুলিশ আসামিকে সঙ্গে নিয়ে মিরপুর গ্রামের ডোবার পাশের বরেন্দ্র সেচ পাইপ থেকে নিহতের মাথা উদ্ধার করে।এ সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন, ফুলবাড়ী থানার ওসি একেএম মহিবুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, ‘আমরা বিভিন্ন উপায়ে তদন্ত চালিয়ে অবশেষে আজ মাথা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটি একটি অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড। আশা করছি দ্রুতই বাকি আসামিদের বিষয়েও আইনগত সিদ্ধান্ত নেওয়া যাবে।’প্রসঙ্গত, এই ঘটনা স্থানীয়ভাবে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দনাইশে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ
চন্দনাইশে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার Read more

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে
সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক Read more

আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য Read more

সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি
সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি

পবিত্র হজ পালন করতে সারা সারা বিশ্ব থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত Read more

পাকিস্তানে বোমা বিস্ফোরণে এসপিসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত
পাকিস্তানে বোমা বিস্ফোরণে এসপিসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপিসহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাস্তার পাশে Read more

রাজধানীতে বাসা থেকে দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীতে বাসা থেকে দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ দম্পতি হত্যার শিকার নাকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন