বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনে করে, মানুষের চিন্তা, চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই হচ্ছে আধুনিক রাজনীতি। আর এই রাজনীতিকে ধারণ করতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে—বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।শনিবার (১৮ অক্টোবর)  সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজারে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।ডা. জাহিদ হোসেন বলেন, “মানুষকে বিভ্রান্ত করতে অনেকেই আজ নানা কথা বলছে। কেউ বলছে, এদিকে ভোট দিলে এটা পাওয়া যাবে, ওদিকে ভোট দিলে ওটা পাওয়া যাবে। কিন্তু আমি বলবো—দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন, আর সুপারিশ করার মালিক হচ্ছেন শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। তার বাইরে কারো কোনো সুপারিশের ক্ষমতা নেই।”তিনি আরও বলেন, “সেদিন, যেদিন বিচার হবে, কেউ কারো জন্য কিছুই করতে পারবে না। আমার আমলই একমাত্র আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। কেউ কারো হয়ে দাঁড়াতে পারবে না। আমার বাবা-মা পর্যন্ত নিজেদের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। তাই আমাদের সকলকে নিজের আমলের দিকেই নজর দিতে হবে।”পথসভায় আরও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন,যুবদলের সদস্য সচিব মিঞা মো. শিরন আলমসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় শীতের দাপটে ৮ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের ধ্বংসাবশেষের মধ্যে নতুন বিপদ হিসেবে তীব্র শীত, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আঘাত হেনেছে। এতে অন্তত Read more

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার Read more

ডেঙ্গুতে প্লাটিলেট কমলে ভারসাম্য ফেরাবে যে ৩ ফল
ডেঙ্গুতে প্লাটিলেট কমলে ভারসাম্য ফেরাবে যে ৩ ফল

দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অনেকেরই রক্তে প্লাটিলেটের সংখ্যা হঠাৎ কমে যায়, যা Read more

মুন্সিগঞ্জে ফার্মেসিকে জরিমানা
মুন্সিগঞ্জে ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে এক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার Read more

এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু
এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু

কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন, ‘এই জায়গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন