চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন তিনি। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান এই সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং তার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।সফর চলাকালীন ড. ইউনূসের সঙ্গে একটি বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। আগামী শুক্রবার (১৩ জুন) সকালে অনুষ্ঠিত হতে পারে বৈঠকটি। সম্ভাব্য এই বৈঠক নিয়ে সোমবার (০৯ জুন) রাতে আলোচনাও হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে। সেখানে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়ে নেতাদের অবহিত করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে একটি সূত্র জানায়, বিমানবন্দর থে‌কে সেন্ট্রাল লন্ড‌নের হো‌টে‌লে পৌঁছে প্রাতরাশ সে‌রেই বেশ ক‌য়েকটি বৈঠকের সূচি র‌য়ে‌ছে ড. ইউনূসের। এদিন তার সঙ্গে হো‌টেলে দেখা কর‌বেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এ‌পি‌পিজি) সদস্যরা। এ গ্রু‌পের চেয়ারপারসন বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা বেগম। এরপর একা‌ধিক মি‌ডিয়া‌কে সাক্ষাৎকার দেওয়ার সময়ও রাখা হ‌য়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষি জমির অপব্যবহার ঠেকাতে আইন করা হবে: কৃষি উপদেষ্টা
কৃষি জমির অপব্যবহার ঠেকাতে আইন করা হবে: কৃষি উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সময় সীমিত। এর আগে একটি কৃষি আইন প্রণয়ন Read more

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে Read more

জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ
জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন। প্রত্যাবাসনের জন্য তেহরান কঠোর সময়সীমা Read more

এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন
এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ইতি টানতে দীর্ঘ ৩ বছর পর শুক্রবার (১৬ মে) প্রথমবার সরাসরি আলোচনায় বসে দু’দেশের প্রতিনিধিরা। তুরস্কের Read more

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার দাবি যুক্তরাজ্যের ৫৯ এমপির

গাজায় ‘জাতিগত নিধন’ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৫৯ Read more

বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রাকিব (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন