আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের কোনো ম্যাচে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। এনিয়ে বেশ আক্ষেপের সুরেই বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ বলেছিলেন, ‘পুরো ৫০ ওভার খেলতে পারলে ফলাফল ভিন্ন হতো।’ আফগানিস্তান সিরিজে ৩-০ ব্যবধানে হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ দিন টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নামার পর থেকেই ভক্ত-সমর্থক থেকে শুরু করে সবার মুখেই একটি প্রশ্ন ছিল, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আশা পূরণ হবে তো? বাংলাদেশ পুরো ৫০ ওভার খেলতে পারবে তো? তবে বাংলাদেশ শেষমেশ সেটা করা হয়নি। বাংলাদেশ ৫০ ওভার টিকতে পারেনি। অলআউট হলো ২ বল বাকি থাকতেই। অলআউট হওয়ার আগে দল তুলেছে ২০৭ রান।ইনিংসের গোড়াপত্তনে এদিন নামেন সৌম্য সরকার এবং সাইফ হাসান। কেউই বেশিক্ষণ টেকেননি। দলের ৮ রানের মধ্যেই সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। ৬ বলে ৩ রান করে বিদায় নেন সাইফ। সৌম্য খেলেন ৬ বলে ৪ রানের ইনিংস।এরপর নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মেরামতের কাজ শুরু করেন। ধীরগতিতে ইনিংস এগিয়ে নিয়ে যান দুজন। ৬৩ বলে ৩২ রান করে শান্ত বিদায় নিলে চাপ বাড়ে। হৃদয় একপ্রান্তে লড়ে ফিফটি ছুঁয়ে ৯০ বলে ৫১ রানে ফেরেন।অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ধৈর্য ধরে খেলছিলেন। ফিফটির খুব কাছে গিয়ে ৭৬ বলে ৪৬ রানে বোল্ড হন রোস্টন চেইজের বলে। মিরাজও (২৭ বলে ১৭) ফেরেন চেইজের শিকার হয়ে। শেষ দিকে রিশাদ হোসেনের ছোট কিন্তু কার্যকর ইনিংসে কিছুটা ভরসা জোগায় দলকে। ১৩ বলে ২৬ রান করেন তিনি, মারেন দুই ছক্কা ও এক চার। তানভীর ইসলামের ছক্কায় ইনিংস শেষে ২০০ পেরোয় বাংলাদেশ।৪৯.৩ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তানভীর অপরাজিত ছিলেন ৯ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডন সিলস নেন ৩ উইকেট। জাস্টিন গ্রেইভস ও রোস্টন চেইজ নেন ২টি করে, আর ১টি করে উইকেট রোমারিও শেফার্ড ও খায়েরে পিয়েরের।এই ম্যাচেও পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারা বাংলাদেশকে মনে করিয়ে দিল আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার ধারাবাহিকতা। ব্যাটিংয়ে ধস সামাল দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে মেহেদী মিরাজদের জন্য।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!

হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু Read more

নবীনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
নবীনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মো. হাবিবুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৫টার Read more

ভূঞাপুরে যুবলীগ নেতা পাকের আলী গ্রেফতার
ভূঞাপুরে যুবলীগ নেতা পাকের আলী গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা নাশকতা মামলায় ভূঞাপুর উপজেলা যুবলীগের নেতা পাকের আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবলীগ নেতা পাকের Read more

হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার
হিলি সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) রাত ১০টার Read more

লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে চরশাহী ইউনিয়ন ডেভেলপমেন্ট Read more

বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন
বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন

মানুষের উপর বিভিন্ন কারণে বদনজর বা কুদৃষ্টি পড়তে পারে। এটি বদনজর শুধু মানুষের দৃষ্টিকোণ থেকে হয় না বরং বদজিন থেকেও  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন