পাবনার সাঁথিয়ায় বৃষ্টিহীন আবহাওয়ার মধ্যে আকস্মিক বজ্রপাতে পৃথক স্থানে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।নিহতরা হলেন—উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) এবং ধুলাউড়ি বারোয়ানি গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশানঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গিয়েছিলেন। আকাশে কোনো বৃষ্টি না থাকলেও হঠাৎ তাঁর ওপর বজ্রপাত হয়। দূর থেকে স্থানীয়রা তাঁকে পড়ে যেতে দেখে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে, নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আবু সাইদ ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি এলাকায় অত্যন্ত সহজ-সরল ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।অন্যদিকে, একই দিন বিকেলে মাঠ থেকে পেঁয়াজ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু হয় কৃষক আব্দুল কুদ্দুসের। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে তিন কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট Read more

পার্কভিউ হাসপাতালে অনিয়ম, অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটকে সিভিল সার্জনের ‘হুমকি’
পার্কভিউ হাসপাতালে অনিয়ম, অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটকে সিভিল সার্জনের ‘হুমকি’

চট্টগ্রাম নগরীর অন্যতম স্বনামধন্য বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পার্কভিউ হাসপাতালে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঞ্চল্যকর মোড় নেয়, যখন চট্টগ্রামের সিভিল Read more

আন্দোলন দমাতে ‘লেথাল উইপন’ ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা: মামুন
আন্দোলন দমাতে ‘লেথাল উইপন’ ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা: মামুন

জুলাই গণঅভ্যূত্থান চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি করার নির্দেশ দেন বলে দাবি করেছেন পুলিশের Read more

ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র
ডলারের দুই পাশে ট্রাম্পের ছবি দিয়ে নতুন ‘কয়েন’ আনছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি Read more

কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
কাপাসিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার রাত Read more

নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির
নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির

নোয়াখালীতে মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন