বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য সিউল ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-২০২৫ এ অংশগ্রহণের জন্য ১৯-২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবেন। এছাড়া তিনি চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যানের আমন্ত্রণে ২৩-২৫ অক্টোবর গণচীন সফর করবেন। চীন সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কোরিয়া ও চীনের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়া ও চীনে সরকারি সফর শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‎পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা
‎পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

‎খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতিদত্ত চাকমা (৪০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মানিক্যাপাড়া Read more

ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন
ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের ৩টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন। লক্ষ্যবস্তুগুলো হলো—বেন গুরিয়ন বিমানবন্দর, বিরশেভা এবং আশকেলন। খবর মেহের’র। ইয়েমেনের সশস্ত্র Read more

ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি
ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি

ইসরায়েলি আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলে Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। Read more

র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার এক আসামি গ্রেপ্তার
র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার এক আসামি গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে র‌্যাব পরিচয়ে মিনিবাসে ডাকাতির ঘটনার মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম মো. Read more

লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হয়েছেন।শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন