ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি।এছাড়া আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট ও বাংলাদেশ নৌবাহিনী।শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ১৩ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে।ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন বলেন, পার্কিং স্ট্যান্ড ১৪-এর কাছে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল সক্রিয়ভাবে কাজ করছে। সব বিমান নিরাপদে আছে বলে নিশ্চিত করা হয়েছে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ
উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ

এনজিও পরিচালিত স্কুলে শিক্ষকতা থেকে আসা স্বল্প বেতনের আয়ে কোনো রকমে চলে উখিয়ার বালুখালীর বাসিন্দা আব্দু রশিদের সংসার। স্থানীয়দের কাছে Read more

‘আমার সোনার বাংলা’ কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো?
‘আমার সোনার বাংলা’ কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো?

জাতীয় সংগীত পরিবর্তনের পক্ষে-বিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি যখন চলমান, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আমার সোনার বাংলা' গানটি কীভাবে ও কেন বাংলাদেশের Read more

যশোরে ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ, যাচ্ছে অস্ট্রেলিয়া
যশোরে ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ, যাচ্ছে অস্ট্রেলিয়া

যশোরের কেশবপুরে ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ করে সফলতা পেয়েছেন আবদুল্লাহ আল মামুন (৩৪)। তার কপোতাক্ষ নদের গড়ে তোলা খামারে চাষ Read more

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি, আরাকান আর্মির সদস্য আটক
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি, আরাকান আর্মির সদস্য আটক

দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর ফের গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত। রোববার (১০ আগস্ট) রাত ১০টার Read more

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। সেখানে তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন