এনজিও পরিচালিত স্কুলে শিক্ষকতা থেকে আসা স্বল্প বেতনের আয়ে কোনো রকমে চলে উখিয়ার বালুখালীর বাসিন্দা আব্দু রশিদের সংসার। স্থানীয়দের কাছে নম্র- ভদ্র হিসেবে এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলেছে খোদ এলাকাবাসী।বুধবার (২১ মে) সকালে বালুখালী স্টেশনে আয়োজিত এক মানববন্ধনে রশিদকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। গত ১৯ মে বিকেলে রশিদকে তুলে নিয়ে যাওয়ার পর রাতে ১০ হাজার ইয়াবা সহ আটক দেখিয়ে উখিয়া থানায় মামলা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রশিদ সম্পূর্ণ নির্দোষ এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। রশিদের স্ত্রী জিসান আক্তারের ভাষ্য অনুযায়ী, আটকের দিন বাজারে যাওয়ার পথে অতর্কিতভাবে রশিদকে তুলে নিয়ে যায় ডিএনসি সদস্যরা।তিনি দাবী করেন, প্রকৃত মাদক ব্যবসায়ী সালামত উল্লাহকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে তার নিরপরাধ স্বামীকে গ্রেফতার দেখানো হয়। এসময় বক্তব্যে বালুখালী জামে মসজিদের খতিব মৌওলানা মুবিন উদ্দিন বলেন, রশিদ একজন হাফেজ, সে আমার মসজিদের নিয়মিত মুসল্লী  এমন ধর্মপ্রাণ যুবকের মাদক কারবারে জড়িত থাকার প্রশ্নই আসেনা।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তারা এর আগেও নিরপরাধ মানুষকে ফাঁসিয়েছে উল্লেখ করে বক্তব্যে স্থানীয় যুবনেতা নুরুল আবছার সাজু – রশিদের এমন দুঃখজনক পরিণতির রহস্য উদঘাটনে সংশ্লিষ্টদের সুষ্ঠু তদন্ত করার অনুরোধ করেন। সাংবাদিক নেতা আব্দুস সাত্তার আজাদের সঞ্চালনায় এসময় স্থানীয় সাংবাদিক, পেশাজীবী৷ রাজনীতিবিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। গত ২০ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় রশিদকে আদালত কারাগারে প্রেরণ করেন বলে জানা গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক
ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করার অভিযোগে রানা (৩০) Read more

সিরাজদিখানে ঐতিহ্যবাহী কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সিরাজদিখানে ঐতিহ্যবাহী কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫৩২ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালীপূজা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত Read more

জীবননগরে সেনাবাহিনীসহ এসিল্যান্ডের ট্রেড লাইসেন্স যাচাই অভিযান
জীবননগরে সেনাবাহিনীসহ এসিল্যান্ডের ট্রেড লাইসেন্স যাচাই অভিযান

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ট্রেড লাইসেন্স, ডিসিআর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী
আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী

২৪ এর গণঅভ্যুত্থানের পর আন্দোলককারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় Read more

মিঠাপুকুরে জমি দখলের জন্য বৃদ্ধা মাকে মারধর, উচ্ছেদ
মিঠাপুকুরে জমি দখলের জন্য বৃদ্ধা মাকে মারধর, উচ্ছেদ

রংপুরের মিঠাপুকুরে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে নুরেজা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে তার সৎ ছেলেরা বেধড়ক মারধর, ঘরবাড়ি ভাঙচুর Read more

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে লড়বেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন