অভিনেত্রী মাহিয়া মাহি দেড় বছর আগে বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। দুজন দুজনের মতো করেই ব্যস্ত ছিলেন।এদিকে কয়েক মাস ধরে মাহি রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না। দেড় বছর পর এসে মাহি বলছেন, তার ডিভোর্স হয়নি।২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মহা ধুমধাম করে সেই বিয়ের আয়োজন করা হয়। অপুর সঙ্গে মাহির সেই সংসার টিকেছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী। দেড় বছর আগে ঘোষণা দেন রাকিবের সঙ্গেও তার বিচ্ছেদ হয়েছে।গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী রাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে মাহির ভাষ্য ছিল এ রকম, ‘আমরা দুজনই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’এদিকে সম্প্রতি সাবেক স্বামী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন মাহিয়া মাহি।বিষয়টি নিয়ে যেদিন এবার গণমাধ্যমে মুখ খুললেন তিনি।রাকিবের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী বলেছিলেন, ‘রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।’মাহি বলেছেন, তাদের ডিভোর্স হয়নি।তাহলে বিচ্ছেদের ঘোষণা কেন দিয়েছিলেন?এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’ মাহি এখন যুক্তরাষ্ট্রে থাকলে রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না। তাই অনেকে জানতে চেয়েছেন, একসঙ্গে ফ্রেমবন্দী হলেন কীভাবে?বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল–বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রকিব সরকার। আমরা ভালো আছি।’‘অন্তর্যামী’ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, এর শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়। নির্মাণের দায়িত্বে রয়েছেন পরিচালক সৈকিত নাসির। মূল কাহিনি তৈরি হয়েছে মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সী শিশুশিল্পী মাবশুকে কেন্দ্র করে। আর এই শিশুশিল্পীই ‘অন্তর্যামী’ হিসেবে বিশেষ ভূমিকায় থাকছেন।২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারের সঙ্গে বিয়ে হয় মাহিয়া মাহির। আর বছর দেড়েক আগে তার সঙ্গে বিচ্ছেদের কথা জানান অভিনেত্রী। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে তিন খদ্দের-যৌনর্কমীসহ শিউলী খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুরে তাদের Read more

মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
মুন্সীগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় কোরবানির জন্য প্রস্তুত হয়েছে রেকর্ড সংখ্যক পশু। জেলার ছয়টি উপজেলায় ৮১ হাজার Read more

শহীদ ওসমান হাদির জানাজায় জনতার ঢল
শহীদ ওসমান হাদির জানাজায় জনতার ঢল

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল নেমেছে। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় Read more

সমলয় পদ্ধতিতে ধান চাষ কৃষিতে নতুন সম্ভাবনা
সমলয় পদ্ধতিতে ধান চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

প্রতি বছর বোরো মৌসুমে ধান রোপণ করতে ও কাটতে শ্রমিক সংকটে পড়েন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষকরা। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক Read more

মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের মতবিনিময়
মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের মতবিনিময়

টাঙ্গাইলের মির্জাপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন