হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা নিবারণের জন্য আমাদের বিমানবন্দরের ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। বিমানবাহিনীর ফায়ার ইউনিটও ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরাও যুক্ত আছেন। আমি সাংবাদিক ভাইদের বলব, আমরা এখন একটি ইমার্জেন্সি হ্যান্ডেল করছি। এই সময় আপনারা ফোন দিয়ে আমাদের অন্যদিকে ডাইভার্ট করবেন না, দয়া করে সহযোগিতা করুন। একটা সমস্যা হয়েছে, আমরা সকলে মিলে এর উত্তরণের চেষ্টা করছি। আপনারা যথাসময়ে তথ্য পাবেন। আমাদের এখন এই ইমার্জেন্সিটা নিরাপদে হ্যান্ডেল করার সুযোগ দিন। আসসালামু আলাইকুম।’প্রসঙ্গত, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি ইউনিট যোগ দেয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর
সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সে সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ অথবা সরকার Read more

‘সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই’
‘সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর আর Read more

বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ
বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে রোগীদের সঙ্গে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স-স্টাফদের Read more

টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫
টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর (হত্যাকারী দল) একটি প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ Read more

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

​কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন