প্রোটিন, ফাইবার ও নানা পুষ্টিগুণে ভরপুর ডাল। অনেকের খাদ্য তালিকার ডাল অপরিহার্য উপাদান। ডাল নিয়মিত খাওয়ার অভ্যাসে ভালো রাখে স্বাস্থ্য। শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে ডাল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তবে প্রতিদিন একই স্বাদের ডাল খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। আর তাই অনেকেই ডালের সঙ্গে লেবুর রস মিশিয়ে খান। তবে ডাল আর লেবু একসঙ্গে খেলে শরীরে কেমন প্রভাব পড়ে সেটা বেশিরভাগ মানুষ জানেন না।কিন্তু ডাল খেলেই গ্যাস হয় অনেকের, ভার হয়ে থাকে পেট। অনেক সময় হজমেও সমস্যা হয়। এ সমস্যার সমাধানে পুষ্টিবিদদের মতে, ডালের সঙ্গে লেবুর রস খাওয়া দারুণ উপকারী। শুধু স্বাদে টকটকেই নয়, ডালে লেবু মেশালে মিলবে হজমে সহায়তা, আয়রন শোষণে সহায়তা এবং কিডনির যত্নসহ নানা উপকারিতা—যা হয়তো অনেকেই জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, ডাল খাওয়ার আগে একটু লেবুর রস মিশিয়ে নিলে তা শরীরের জন্য বাড়তি উপকার নিয়ে আসে।ভারতের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ’-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, পাকস্থলির অ্যাসিড এবং পিত্তরস ক্ষরণের ক্ষেত্রে লেবুর রস উদ্দীপকের কাজ করে। লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা পাকস্থলির পিএইচের সমতা বজায় রাখতে সাহায্য করে।ডাল-লেবুর কী কী উপকার:ভিটামিন সি-এর উৎস: লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ত্বক ভালো রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, ভিটামিন সি উদ্ভিদভিত্তিক খাদ্য, যেমন ডালের আয়রন শরীরে শোষণে সাহায্য করে। অর্থাৎ, ডালের আয়রন শরীরকে ভালোভাবে গ্রহণে সাহায্য করে লেবু।পুষ্টিবিদ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ কনিকা মালহোত্রা জানান, একটি লেবুতে প্রায় ৩১ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার প্রায় ৫১%।হজমে সহায়: ডালে প্রোটিনের পরিমাণ বেশি। তবে অনেকের শরীর তা সহজে পরিপাক করতে পারে না। এ ধরনের খাবার তাদের শরীরে গ্যাস সৃষ্টি করে, পেট ফাঁপার সমস্যা হয়। তাই ডালের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে এই সমস্যা দূর হয়ে খাবার সহজে হজম হবে এবং পেটও থাকবে হালকা।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে: ডালে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম ও ফোলেট, আর লেবুতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। দুটি একসঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আর এটি খাবারের পুষ্টিগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে।কিডনি ভালো রাখে: লেবুর সাইট্রিক অ্যাসিড প্রস্রাবের মধ্যে সাইট্রেটের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয়। যাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি আছে, তাদের জন্য এটি বেশ উপকারী হতে পারে।খাবারের রুচি বাড়ায়: লেবুতে থাকা টকভাব খাবারের স্বাদ বাড়ায়। জ্বর বা শরীর খারাপ হলে খাবারে অরুচি হতে পারে। এ সময় লেবুর টক স্বাদ রুচি ফেরাতে সাহায্য করে।অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: লেবুতে রয়েছে ফ্ল্যাভোনয়েড ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীরকে দীর্ঘমেয়াদি রোগ যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ এমনকি কিছু ক্যান্সার থেকেও রক্ষা করতে পারে।প্রতিদিনের খাদ্যতালিকায় লেবু অন্তর্ভুক্ত করলে দীর্ঘমেয়াদে সুস্থ থাকা সহজ হয় এবং স্বল্প খরচে পুষ্টিকর খাবারের সুবিধা পাওয়া যায়। ডালের স্বাদ ও পুষ্টিগুণ একসঙ্গে বাড়াতে চাইলে খাওয়ার আগে এক চামচ লেবুর রস মেশাতে ভুলবেন না।তবে মনে রাখতে হবে, লেবু কখনোই রান্না চলাকালীন ডালে দেয়া উচিত নয়। কারণ ভিটামিন সি উচ্চতাপে নষ্ট হয়ে যায়। তাই খাবার পরিবেশনের ঠিক আগে লেবুর রস মেশানোই সবচেয়ে ভালো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব
ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে Read more

রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট
রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট

আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঈদ-উল-আজহা। এবারও ঢাকায় বেশকিছু জায়গায় কুরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে ২ সিটি করপোরেশন। রাজধানীতে Read more

জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর
জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর

জার্মানিতে বড়দিনের ছুটির সময়কে কাজে লাগিয়ে চোরেরা একটি ব্যাংকের ভল্টে ড্রিল করে ঢুকে গ্রাহকদের ডিপোজিট বক্স থেকে অন্তত এক কোটি Read more

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চাইলেন ট্রাম্প
নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চাইলেন ট্রাম্প

বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই কলেই তিনি নোবেল শান্তি পুরস্কার Read more

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে Read more

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ এবং সমাধানে করণীয় নির্ধারণে রাঙামাটিতে আজ এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন