কুমিল্লার মেঘনা উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার জলারপাড় নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় মৃত আরাফাত (সাড়ে ৩) প্রবাসী আরিফুল ইসলামের ছেলে ও স্থানীয় হাবিব মেম্বারের নাতি।পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল আরাফাত। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি পানি খেয়ে ভেসে উঠলে পরিবারের সদস্যরা দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসক জানান, শিশুদের খেলার সময় অভিভাবকদের একটু অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পরিবারগুলোকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশীরাও ঘটনাটি জানার পর শিশুটির বাড়িতে ভিড় করেন। স্বজনদের কান্নায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার
তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল Read more

জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ
জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ Read more

বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড
বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস Read more

গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে তাপপ্রাবহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে, বুধবার থেকে গরম কমে আসবে Read more

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো
বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : আফরান নিশো

বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে যাত্রা শুরু, তা এবার ঈদে এসে আরও বিস্তৃত হয়েছে। Read more

৫৩ বছর পর আজ চন্দ্রাভিযানে যাচ্ছেন ৪ নভোচারী
৫৩ বছর পর আজ চন্দ্রাভিযানে যাচ্ছেন ৪ নভোচারী

দীর্ঘ ৫৩ বছর পর আজ চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন ৪ নভোচারী। ১৯৭২ সালের পর এটিই হবে মানুষের প্রথম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন