লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কনিষ্ঠ পুত্র হান্নিবাল গাদ্দাফিকে প্রায় ১ দশক পর জামিনে মুক্তি দিয়েছে দেশটির আদালত। তবে জামিন কার্যকর হতে ১১০ কোটি ডলার প্রদান করতে হবে। জামিনে মুক্তি দেওয়া হলেও তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, হান্নিবাল গাদ্দাফি ১৯৭৮ সালে লিবিয়ায় নিখোঁজ হওয়া শিয়াদের প্রভাবশালী নেতা ইমাম মুসা আল-সাদর সম্পর্কে তথ্য গোপন করেছেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই তাকে ২০১৫ সালে লেবাননে গ্রেফতার করা হয়েছিল। ইমাম মুসা আল-সাদর ছিলেন লেবাননের শিয়া সম্প্রদায়ের একজন সম্মানিত ধর্মীয় নেতা এবং আমল মুভমেন্টের প্রতিষ্ঠাতা। বর্তমানে যা হিজবুল্লাহর রাজনৈতিক মিত্র।১৯৭৮ সালে তিনি দুই সহযোগীসহ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যান। কিন্তু পরবর্তীতে তারা ৩ জনই নিখোঁজ হন। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হান্নিবাল গাদ্দাফির আইনজীবী লরেন্ট বায়োঁ জামিনের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেন, তার মক্কেল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাধীন এবং ১ কোটি ১০ লাখ ডলারের জামিন দেওয়া তার পক্ষে অসম্ভব।মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ হান্নিবালের মুক্তির দাবি জানিয়ে বলেছে, তাকে অযৌক্তিক অভিযোগে দীর্ঘদিন আটক রাখা হয়েছে।এদিকে আল-সাদর পরিবার জানায়, আমাদের লক্ষ্য হান্নিবালের আটক বা মুক্তি নয়, বরং ইমাম আল-সাদরের নিখোঁজের সত্য উদঘাটন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে ধর্ষনে ব্যর্থ হয়ে অন্ত:স্বত্তা চার সন্তানের জননীকে মারধর
পটুয়াখালীতে ধর্ষনে ব্যর্থ হয়ে অন্ত:স্বত্তা চার সন্তানের জননীকে মারধর

পটুয়াখালীর মহিপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:স্বত্তা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক Read more

চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার
চৌগাছায় শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

যশোরের চৌগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। Read more

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।১৩ সেপ্টেম্বর (শনিবার) এক বার্তায় প্রধান উপদেষ্টা এ Read more

দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন
দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন

দলীয় পদ স্থগিত হওয়া আলোচিত বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন Read more

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবি জানিয়ে আরএকে সিরামিক নামে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। Read more

উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের রাজিব নিহত, মরদেহ দ্রুত ফেরত চায় পরিবার
উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের রাজিব নিহত, মরদেহ দ্রুত ফেরত চায় পরিবার

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা গ্রামের রাজিব শিকদার (৩২) উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন