কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার নিজ বাসা থেকে মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় উত্তর রেসকোর্সের কাঠেরপুল এলাকার মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেসকোর্স মজুমদার ভিলায় বসবাস করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকে তিনি একাই থাকতেন। সম্প্রতি তার মা চিকিৎসার জন্য নোয়াখালী যান, ফলে গত কয়েকদিন ধরে তিনি বাসায় একা ছিলেন।নিহতের তিন মেয়ের একজন ইউরোপে স্বামীর সঙ্গে বসবাস করেন, একজন নোয়াখালীতে, আর ছোট মেয়ে তানজিনা আক্তার থাকেন রেসকোর্স এলাকারই একটি ভাড়া বাসায়। তানজিনা জানান, বৃহস্পতিবার থেকে মায়ের সঙ্গে যোগাযোগ না পেয়ে শুক্রবার সন্ধ্যায় তিনি মায়ের বাসায় যান। দরজা খুলে ভেতরে ঢুকে মাকে না দেখে খাটের নিচে রক্ত দেখতে পান। পরে খাটের নিচে তাকিয়ে মায়ের মরদেহ দেখতে পান তিনি।নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ফুফুর সঙ্গে কথা হয়েছিল। আজ শুনলাম খাটের নিচে ফুফুর লাশ পাওয়া গেছে। এটা স্পষ্ট হত্যাকাণ্ড।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্র্যাডম্যানের শতাব্দী পুরোনো রেকর্ড ভাঙলেন হেড
ব্র্যাডম্যানের শতাব্দী পুরোনো রেকর্ড ভাঙলেন হেড

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই হোক, প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান এক আতঙ্ক ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আজ ভেঙে দিলেন Read more

জুমার দিন যেসব আমলে খুশি হন আল্লাহ
জুমার দিন যেসব আমলে খুশি হন আল্লাহ

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। ইসলামে এ দিনে বিশেষ মর্যাদা রয়েছে। সব দিনের মধ্যে জুমাবারকে শ্রেষ্ঠত্ব Read more

ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত
ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত Read more

ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল
ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর Read more

প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা
প্রেম করে বিয়ে, বউ হারিয়ে যুবকের আত্মহত্যা

যশোরে প্রেম করে বিয়ের পর বউ হারিয়ে জিসান হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নিজ Read more

রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ
রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ

সারা দেশের সরকারি নার্সিং কলেজগুলোতে চলমান আন্দোলনের পটভূমিতে শিক্ষকদের প্রতি 'অশালীন আচরণ', 'মিথ্যা ও বানোয়াট বক্তব্য' প্রদান এবং 'শিক্ষকদের অপমানের' Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন