মানুষের সম্পদ তিনটি—দান, নিজের আহারকৃত বস্তু, ব্যবহৃত পোশাক। তা ছাড়া বাকি সম্পদের মালিক তার ওয়ারিশরা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আদম সন্তান বলেন, আমার সম্পদ, আমার সম্পত্তি। কিন্তু যে জিনিস তুমি দান-সদকা করেছ (আল্লাহতায়ালার খাতায়) তা জমা রেখেছ, যা খেয়ে শেষ করেছ কিংবা যা পরিধান করে পুরোনো করেছ, এগুলো ছাড়া তোমার সম্পদ বলতে কিছু নেই।’ (তিরমিজি, হাদিস: ৩৩৫৪)মানুষের মৃত্যুর পর সব নেক আমলের পথ বন্ধ হয়ে যায়। তবে তিনটি কাজ করে গেলে এর সওয়াব মৃত্যুর পরও সে পেতে থাকবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সুযোগও বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমলের সওয়াব বন্ধ হয় না।’ (আবু দাউদ, হাদিস: ২৮৮০)১। সদকায়ে জারিয়া: মৃত্যুর পরও সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। মসজিদ-মাদরাসা নির্মাণ, রাস্তায় সুপেয় পানির ব্যবস্থা ইত্যাদি হলো সদকায়ে জারিয়া। মসজিদে মানুষ নামাজ আদার করলে মসজিদ নির্মাতার নামে সওয়াবের একটা অংশ পৌঁছে যায়, যা সে মৃত্যুর পরও কবরে শুয়ে পেতে থাকবে। অনুরূপভাবে সওয়াব পেতে থাকবে মাদরাসা বা অন্য কোনো কল্যাণকর কাজ করে গেলেও।২। এমন জ্ঞান, যা দিয়ে মানুষ উপকৃত হয়: যেমন- বই রচনা করা। সুযোগ্য শিষ্য তৈরি করা, যা থেকে মানুষ যুগ যুগ ধরে উপকৃত হবে। ৩। নেক সন্তান—যে তার জন্য দোয়া করে: মা-বাবার মৃত্যুর পর কবরের পাশে গিয়ে বা দূর থেকে দোয়া করবে—এমন সন্তান দুনিয়ায় রেখে যেতে চাইলে সর্বপ্রথম মা-বাবাকে হতে হবে একজন আদর্শবান ও আল্লাহ ভীরু। সন্তানকে দিতে হবে ধর্মীয় শিক্ষা ও উত্তম আদর্শ। তা হলেই সে মা-বাবার মৃত্যুর পর দোয়া করবে। কবর জিয়ারত করবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি Read more

মিরসরাইয়ে থেমে থাকা ট্রাকে ধাক্কা, সবজি ব্যবসায়ী নিহত
মিরসরাইয়ে থেমে থাকা ট্রাকে ধাক্কা, সবজি ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৪৫) নামে এক সবজি ব্যবসায়ী Read more

বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ
বিমান বাংলাদেশে ৪০ জনের চাকরির সুযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে ৪০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬।চাকরির বিবরণপদের নাম: Read more

শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি
শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি

কোরবানি ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কামাররা। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন