জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা হলেন:লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির; খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের; রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন; আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার; জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন; বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ; বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ; বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল; জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব; গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন; বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী; জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ; জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান; ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম;ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান; গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান; জাকের পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়া, গাজীপুর জেলা ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান শেখ; জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আমিনুল হক টিপু বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম; ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম (বাবলু), মহাসচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম); জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী; ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী; আমজনতার দলের সভাপতি কর্নেল (অব:) মিয়া মশিউজ্জামান, সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।এছাড়াও শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন।স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা অংশ নিলেও যাননি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাম ধারার চারটি রাজনৈতিক দলের নেতারা। যে চার বাম দল এতে অংশ নেয়নি- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এর কিছু আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান।অনুষ্ঠানস্থলে আগে থেকেই উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অতিথিরা। কিন্তু সেখানে এনসিপি ও চারটি বাম রাজনৈতিক দলের নেতাদের দেখা যায়নি।এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, এনসিপির কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। না যাওয়ার কারণ আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদে স্বাক্ষর করবে না।জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে সনদে সই করবে না বলে গতকাল জানিয়েছিল বাম ধারার চারটি দল।সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির জানান, সিপিবিসহ চার বাম দলের নেতাদের কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। তিনি বলেন, ‘আমরা কালই (বৃহস্পতিবার) আমাদের অবস্থান জানিয়েছি।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের সড়কে ঝরল স্বামী -স্ত্রীর প্রাণ
যশোরের সড়কে ঝরল স্বামী -স্ত্রীর প্রাণ

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকোশপোল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর Read more

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার Read more

দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নরসিংদীর রায়পুরা উপজেলার গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

পত্রিকা: ‘চাপের মুখে বিএনপি’
পত্রিকা: ‘চাপের মুখে বিএনপি’

রোববার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপি বিপাকে রয়েছে এবং দলে শুদ্ধি অভিযান চালানো হবে, Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ ‘মির্জাপুরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির অশ্লীল ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তিন সদস্যের Read more

নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান
নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন