জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, মত ও পথের পার্থক্য থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আলী রীয়াজ বলেন, ‘আমরা মনে করি, রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সবার যে চেষ্টা, সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটার নিশ্চয়তা দেবে না। আমরা আশা করি, এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে, দ্রুততার সঙ্গে এর বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক-দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতে পরিচালনা করবে। কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের মতের পার্থক্য থাকবে। রাজনীতিতে মতের পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা বলতে পারি যে, আমাদের বহু স্রোত কিন্তু মোহনা একটি। সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আমাদের বহু স্রোত, আমরা সবাই এক জায়গায়—আমরা যেকোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব। সেই স্বপ্ন, সেই প্রত্যাশা, সেই চেষ্টার স্মারক যতটুকু আমরা অর্জন করেছি, এটি প্রথম পদক্ষেপ। যে ধারাবাহিকতা, তার একটি মোড় ফেরানো মুহূর্ত মাত্র। আমাদের অনেকটা পথ যেতে হবে।’এর আগে বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও বিভিন্ন দলের নেতারা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯৭৮৩ লিটার জ্বালানি!
‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯৭৮৩ লিটার জ্বালানি!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিক্রি বন্ধের ঘোষণায় Read more

স্বাধীনতার পর প্রথম রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে: আলী রীয়াজ
স্বাধীনতার পর প্রথম রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, স্বাধীনতার পর প্রকৃতপক্ষে এই প্রথম সকলে মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। Read more

হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক

বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা Read more

মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি’র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে। Read more

শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব
শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনারের ইট খুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান উপলক্ষে রান্নার কাজে ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন