নেত্রকোনার আটপাড়ায় মগরা নদীতে গোসলে নেমে নিখোঁজ আব্দুল হক (৫৫) নামের কৃষকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর আধা কিলোমিটার দূরে শিকারীপাড়া এলাকায় থেকে মরদেহটি উদ্ধার হয়।শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে স্থানীয়রা শিকারীপাড়া এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়। এর আগে বৃহস্পতিবার সকালে সোনাজুর এলাকায় গোসল করতে নেমে আব্দুল হক নিখোঁজ হন।নিখোঁজ আব্দুল হক সোনাজুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো আব্দুল হক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যুক্ত হয়। প্রায় ৩০ ঘণ্টা পর শুক্রবার বিকালে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে শিকারীপাড়া এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে, পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র আন্দোলনে নিহত জামালপুরের রিপনের লাশ উত্তোলনে বাধা
ছাত্র আন্দোলনে নিহত জামালপুরের রিপনের লাশ উত্তোলনে বাধা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত রিপন মিয়ার লাশ উত্তোলনে বাধাঁ দিয়েছেন মামলার বাদী আকতার হোসেন। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গত Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে Read more

বাগদানের পর বর-কনে একসঙ্গে ওমরায় যেতে পারবেন
বাগদানের পর বর-কনে একসঙ্গে ওমরায় যেতে পারবেন

বাগদানের সময় বিয়ের আকদ হয়ে গেছে কিন্তু বিয়ের সরকারি রেজিস্ট্রেশন হয়নি এবং আনুষ্ঠানিকভাবে উঠিয়েও দেওয়া হয়নি। এই অবস্থায় বর-কনে একসঙ্গে Read more

‘আশুরাকে ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই’
‘আশুরাকে ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই’

আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) Read more

শেখার পাশাপাশি ট্রফি জেতায় মূল লক্ষ্য সোহানদের
শেখার পাশাপাশি ট্রফি জেতায় মূল লক্ষ্য সোহানদের

বাংলাদেশ জাতীয় দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ বরাবরই খুব সীমিত। ২০১৫ বিশ্বকাপের পর দেশটিতে জাতীয় দলের আর কোনো ম্যাচ অনুষ্ঠিত Read more

হামাস সম্মতি দিলেই সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প
হামাস সম্মতি দিলেই সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েল প্রাথমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন