নোয়াখালীর সুবর্ণচরের পশ্চিম চরজুবলী এলাকায় গত ১৩ অক্টোবর সংঘটিত সুব্রত চন্দ্র দাস (৪৭) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও  মূল আসামী নূর মোহাম্মদ (৫৭) গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ ।পুলিশ জানিয়েছেন,  গত ১৩ অক্টোবর রক্তাক্ত অবস্থায় সুব্রত চন্দ্র দাসের লাশ উদ্ধার হওয়ার পর তদন্তে নেমে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে। পুলিশের প্রাথমিক তদন্ত ও প্রযুক্তির সহায়তায় নূর মোহাম্মদকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়৷ এদিকে, কিছু সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যাকাণ্ডকে “প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে কুপিয়ে হত্যা” হিসেবে প্রচার করা৷ যা সমাজে ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে বলে জানিয়েছে পুলিশ ।সে পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম এর নেতৃত্বে চরজব্বর থানার একাধিক টিম দ্রুত অভিযানে নামেন । অবশেষে, গত ১৬ অক্টোবর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত নূর মোহাম্মদ স্বীকারোক্তি দিয়েছেন যে, ১৩ অক্টোবর তিনি তার মোটরসাইকেল নিয়ে গাছ কাটার শ্রমিকদের খাবার পৌঁছাতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। একটি সিএনজিকে ওভারটেক করার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল দেখে হঠাৎ ব্রেক করলে তার মোটরসাইকেল সড়কে পড়ে যায় এবং ঘটনাস্থলে পড়ে থাকা সুব্রত চন্দ্র দাসের উপর দিয়ে চলে যায়। এতে নিহতের গলায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তিনজন প্রত্যক্ষদর্শীও একই বিবরণ প্রদান করেছেন। গ্রেফতারকৃত আসামী নূর মোহাম্মদ স্বীকার করেছেন যে, তিনি দুর্ঘটনাবশত এমনটি ঘটিয়েছেন এবং শিগগিরই আদালতে তার জবানবন্দি দেবেন৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তিনি আরও জানিয়েছে, যেকোনো প্রকার বিভ্রান্তি এড়াতে প্রকৃত তথ্য এবং সত্যতার ভিত্তিতে সংবাদ প্রচার করা উচিত। প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করার জন্য পুলিশ গণমাধ্যমের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি৷ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক এবার তার মূল উদ্দেশ্যগুলোতে ফিরে আসছে বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস। বেশ কিছু বছর Read more

ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন
ধর্মীয় স্বাধীনতা কমেছে বাংলাদেশে: মার্কিন সংস্থার প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ দাবি করেছে, গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে ইউএসসিআইআরএফের Read more

যেভাবে টাকা ফেরত পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা
যেভাবে টাকা ফেরত পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সম্প্রতি পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ জন্য ২০ হাজার Read more

বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত
বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত

জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৯ মে) নয়াদিল্লিতে Read more

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল চক্রের সদস্য আটক
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল চক্রের সদস্য আটক

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে জাল দলিল তৈরি ও সরকারি দপ্তরের নকল সিল ব্যবহারের অভিযোগে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (২২ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন