ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অ্যাডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।তিনি বলেন, তিনি ২০ মাসে ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু রয়েছেন।মঙ্গলবার (২২ জুলাই) ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গাজায় গণহত্যার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীকে দায়ী করে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন।এছাড়া তুরস্ক আজ নিজের শক্তির ওপর দাঁড়িয়ে, নিজের প্রযুক্তিতে বিশ্বে পরিচিত হয়ে উঠছে বলেও জানিয়েছেন তিনি।তিনি বলেন, এই মেলা শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নয়, বরং একটি জাতির নিজস্ব সক্ষমতায় দাঁড়িয়ে বিশ্বমঞ্চে উত্থানের প্রতিচ্ছবি।এরদোগান স্পষ্ট ভাষায় বলেন, গাজায় যে গণহত্যা চলছে, তা নিয়ে চুপ থাকা মানেই সেই অপরাধে জড়িত থাকা।তিনি বলেন, আজ আমরা শুধু একটি প্রতিরক্ষা খাতের উন্নয়ন দেখছি না, বরং একটি জাতির স্বাধীনতার পথে অগ্রযাত্রা, নিজের আকাশে ডানা মেলে উড়ার গল্প দেখছি।এরদোগানের মতে, তুরস্ক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও দ্বিমুখী নীতি বা দ্বিচারিতা অতিক্রম করে আজ বৈশ্বিক প্রতিরক্ষা খাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।তার ভাষায়, ১৯৬০-এর দশকে সাইপ্রাস সংকটের সময় ও ১৯৯০-এর দশকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তথাকথিত মিত্র দেশগুলো থেকে পর্যাপ্ত সহায়তা পায়নি তুরস্ক। ১৯৭৪ সালে সাইপ্রাসে শান্তি অভিযান চালানোর পর আমাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।এরদোগান স্মরণ করেন, আমরা যুদ্ধবিমান মেরামতের জন্য বিদেশে পাঠালে সেগুলো আটকে রাখা হয়েছিল। এমনকি হ্যাঙ্গারে রাখার জন্য আমাদের কাছ থেকে ভাড়াও নেওয়া হতো। সাধারণ রেডিওর মতো মৌলিক যোগাযোগ যন্ত্রও আমাদের সরবরাহ করা হয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়
নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতরাতেও এক ফেসবুক Read more

টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জব্দ ৩ হাজার কেজি নিষিদ্ধ পণ্য
টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জব্দ ৩ হাজার কেজি নিষিদ্ধ পণ্য

গাজীপুরের টঙ্গীতে অবৈধ পলিথিন উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরীর কাচামাল জব্দ Read more

‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট
‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে Read more

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (২৬ অক্টোবর) Read more

চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

নারী সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা বিষয়সহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতের Read more

কুমিল্লা নগরীতে নিজ ঘরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
কুমিল্লা নগরীতে নিজ ঘরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার নিজ বাসা থেকে মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন