রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছেন ২ হাজার ৪৩৪ শিক্ষার্থী। এখান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ হাজার ৪৯৫ শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৬১ জন। এতে পাশের হার ৯৭ দশমিক ৫৬। গত বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ছিল ৯৯ দশমিক শূন্য ৬। এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ৯৮৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৭৩৭ জন।বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে প্রকাশ করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকালেই শিক্ষার্থীদের ফলাফল টাঙিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাজেদা বেগম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, ‘সামগ্রিকভাবে যে ফলাফল হয়েছে, এতে মেধার মূল্যায়ন ঘটেছে। সরকার চেয়েছে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হোক।’ অধ্যক্ষ এ সময় জানান, এ বছর এই প্রতিষ্ঠানের তিন বিভাগ থেকে মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ২ হাজার ৫১৪ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৯ জন। অকৃতকার্য হয়েছেন ৬১ জন। এ বছর জিপিএ-৫ এর হার ৩৯ দশমিক ৫২। তিনি আরও উল্লেখ করেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাপ্রতিষ্ঠানটি ‘স্কুল ওরিয়েন্টেড’। ফলে এখানকার সব শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে ভর্তি হন। ভর্তি পরীক্ষা দিয়ে শুধু বাছাই করা শিক্ষার্থীই এখানে পড়েন না।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলেন ১ হাজার ৮৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৯৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিলেন ৩২২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০৫ জন। মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিল ৩১৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮৪ জন।বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল জানতে উপস্থিত ছিলেন কয়েক শ শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা। মাঠজুড়ে ছিল হাসিমুখের শিক্ষার্থীদের মিলনমেলা। তাঁরা শিক্ষকদের দেখলে ছুটে যাচ্ছিলেন, ছবি তুলছিলেন এবং একসঙ্গে জড়ো হয়ে পোজ দিচ্ছিলেন গণমাধ্যমের ক্যামেরার সামনে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় সন্ত্রাসী হামলা: জুলাই যোদ্ধা ২ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম
উত্তরায় সন্ত্রাসী হামলা: জুলাই যোদ্ধা ২ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির ওপর Read more

মুন্সিগঞ্জে নির্বাচনের দাবিতে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল
মুন্সিগঞ্জে নির্বাচনের দাবিতে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে মুন্সিগঞ্জের  শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে শ্রীনগর কলেজ Read more

সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি
সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি

যশোরের বেনাপোল সোনালী ব্যাংকের উত্তর পাশ থেকে বাহাদুরপুর সড়কের দেড় কিলোমিটার সড়কটি (পৌরসভার অন্তর্ভূক্ত) মেরামতের জন্য বছর খানেক আগে খুড়াখুড়ি Read more

নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ বিএসএফ বিজিবির মাধ্যমে নেত্রকোনায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। সন্ধ্যায় Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
আনোয়ারায় প্রাইভেট কার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ আহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) উপজেলার বরুমছড়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন