সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। এ অবস্থায় সড়কে নেমে এসে উল্লাস করছে অনেক পাকিস্তানি। একই সঙ্গে চলছে মিষ্টি বিতরণ।আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তান দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে অনেক শহরের মানুষ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে জাতীয় গর্ব এবং স্বস্তির মুহূর্ত বলে অভিহিত করেছে।লাহোর শহরের এক যুবক মোহাম্মদ ফতেহ বলেন, এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের বাহিনী শক্তির সাথে জবাব দিয়েছে। যুদ্ধবিরতিতে রাজি হওয়া ছাড়া ভারতের কাছে আর কোন উপায় ছিল না।ইসলামাবাদে ৪৫ বছর বয়সী গৃহবধূ জুবাইদা বিবি যুদ্ধবিরতির পর আনন্দ প্রকাশ করে বলেন, যুদ্ধ কেবল দুঃখকষ্ট বয়ে আনে। আমরা খুশি যেম শান্তি ফিরে আসছে। আমার কাছে এটা ঈদের মতো লাগছে। আমরা জিতেছি।পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের বাসিন্দারা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এটি স্বস্তি বয়ে আনবে।জুলফিকার আলী নামের একজন বাসিন্দা বলেন, আমাদের জন্য ‘শান্তি মানে বেঁচে থাকা’। আমরা যথেষ্ট কষ্ট সহ্য করেছি। আমি খুশি যে, পাকিস্তান এবং ভারত উভয়ই একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছে।এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।এর আগে, নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে
কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা ও অনুমোদন না নিয়ে বিএসটিআই Read more

ক্যাচ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান
ক্যাচ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান

১ বলে প্রয়োজন ৩ রান। ক্রিজে নতুন ব্যাটার খারি পিয়েরে। সাইফ হাসানের বলটি উপরের দিকে তুলে দিলেন পিয়েরে। দৌড়ে গিয়ে Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে: ইসি আনোয়ারুল
ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে: ইসি আনোয়ারুল

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।রবিবার (০৭ Read more

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?
ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যা করা হয়। তাকে হত্যার নির্দেশদাতা ছিলেন তাজুল ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন