কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চ বিদ্যালয় থেকে আ. কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ইট উঠে গেছে, কোথাও কোথাও সড়ক ধসে পড়েছে। বর্ষার পানি জমে কাদা ও ঝোপঝাড়ে ভরে গেছে পুরো পথ। এতে প্রতিদিন সীমাহীন ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।এই সড়কটি দিয়ে জয়নগর, দরিকান্দি, সেননগর, দক্ষিণকান্দি, আলিপুর ও হিজলতলিসহ অন্তত ছয় গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বিশেষ করে মহেশখোলা উচ্চ বিদ্যালয় ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাত্র কয়েক বছর আগেই এলজিএসপি-৩ এর অর্থায়নে ২০২০–২০২১ অর্থবছর ৩ লাখ ১২ হাজার ৩৯ টাকায় রাস্তার কাজটি সম্পন্ন হয়। কিন্তু নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যায়। বর্তমানে রাস্তাটি সংস্কারের অভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার আতিক হাসান বলেন, ‘বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীদের কাদা পেরিয়ে স্কুলে যেতে হয়। আগে মোটরসাইকেল কষ্ট করে হলেও চলাচল করা যেত, কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না।’এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, ‘ডিসি স্যার ও মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমি বক্তব্য দিতে পারব না। তবে রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত
নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক Read more

নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চলমান রাখায় পৃথক দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিক্ষা চলাকালীন Read more

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা
নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেছেন ছাত্র-জনতা। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন Read more

থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড
থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত Read more

মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে পতিতাবৃত্তি ও জুয়া খেলার অভিযোগে ৮২৮ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে পতিতাবৃত্তির অভিযোগে ৩৭ বিদেশিকে আটক Read more

জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত একজন
জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত একজন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পুলিশ দুইজন সন্দেহভাজনকে আটক করেছে। ঘটনার বিষয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন