নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক রয়েছে।বৃহস্পতিবার (২২ মে) রাত পৌনে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চাঁন মিয়ার মোড় বেল্লাকোট্রা এলাকার একটি চা দোকানে তাকে ছুরিকাঘাত করা হয়।রাফি একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মো.আজাদের ছেলে। অভিযুক্ত পল্লী চিকিৎসক মো.শাহীন (৬০) একই এলাকার সুজাত উল্যার ছেলে।  আহত রাফির বন্ধু সায়েম জানান, বিকেল ৪টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের অশ্বদিয়া সোলেমান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় আমার হাত লেগে আমার বন্ধু মো.রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে খেলার মাঠ থেকে রুমনকে অলিপুর চাঁনমিয়া মোড় এলাকায় পল্লী চিকিৎসক মো.শাহীনের কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তার সাথে একদল কিশোরের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে রাফির সাথে পল্লী চিকিৎসক শাহীনের হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে শাহিন রাফিকে চা দোকানে থাকা ছুরি দিয়ে গলার নিচে ছুরিকাঘাত করে, যাতে তার ধমনি কেটে যায়। এতে রাফি গুরুতর আহত হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু আঁচ করতে পারলেও আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের স্বজনেরা তার মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ মুজিব-তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি ভুয়া: ফারুকী
শেখ মুজিব-তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি ভুয়া: ফারুকী

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের Read more

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু
প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টিতে ঘরের ছাদ ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ মে) সকালে রাজধানীর দ্বারকা এলাকা থেকে Read more

‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’
‘ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত’

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করে চলমান যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন একটি Read more

যশোরে অস্ত্র উদ্ধার মামলার সোহাগ গ্রেফতার 
যশোরে অস্ত্র উদ্ধার মামলার সোহাগ গ্রেফতার 

ঝিকরগাছায় কাউরিয়া গ্রামে হাঁসের খামার থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার মামলার প্রধান আসামি ডাকাত সোহাগ খানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৩ Read more

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন
ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে প্রতিষ্ঠানটি। যার Read more

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন